দু'দিনেই আয় ৮০ কোটির দোরগোড়ায়, লাগাতার বলিউডের রেকর্ড ভাঙছে 'ওয়ার'
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দু'দিনেই 'ওয়ার'-এর বক্স অফিস কালেকশন ৭৭.৭০ কোটি। এই উইক এন্ডে ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে বলে আশা করছেন ফিল্ম ক্রিটিকরা।
হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় রিলিজ হয়েছিল হৃতিক-টাইগার অভিনীত যশরাজ ব্যানারের অ্যাকশন মুভি 'ও
শেষ আপডেট: 4 October 2019 09:27
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দু'দিনেই 'ওয়ার'-এর বক্স অফিস কালেকশন ৭৭.৭০ কোটি। এই উইক এন্ডে ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে বলে আশা করছেন ফিল্ম ক্রিটিকরা।
হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় রিলিজ হয়েছিল হৃতিক-টাইগার অভিনীত যশরাজ ব্যানারের অ্যাকশন মুভি 'ওয়ার'। ইতিমধ্যেই টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তরণ জানিয়েছেন, প্রথম এবং দ্বিতীয় দিনে হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে যথাক্রমে ৫১.৬০ কোটি এবং ২৩.১০ কোটি টাকা। আর তামিল এবং তেলুগু মিলিয়ে প্রথম দু'দিনে আয় হয়েছে ১.৭৫ কোটি এবং ১.২৫ কোটি। সব মিলিয়ে রিলিজের পর প্রথম দু'দিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারে 'ওয়ার'-এর বক্স অফিস কালেকশন ৭৭.৭০ কোটি টাকা।
https://twitter.com/taran_adarsh/status/1180027031930597376
তবে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের ভিত্তিতেই বি-টাউনের বহু রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
- আমির এবং সলমনের প্রথম দিনের বক্স অফিস আয়কে পিছনে ফেলে দিয়েছে 'ওয়ার'। প্রথম দিনে 'ওয়ার'-এর আয় ৫৩.৩৫ কোটি টাকা। হিন্দি থেকে এসেছে ৫১.৬০ কোটি। আর ১.৭৫ কোটি তামিল-তেলুগু ভার্সন থেকে।
- এর আগে হৃতিকের ব্যাংব্যাং প্রথম দিনে আয় করেছিল ২৭ কোটি টাকা। সেক্ষেত্রে এই ছবি হৃতিকের কেরিয়ারেও সবচেয়ে বড় ওপেনিং।
- ফ্লিম ক্রিটিকদের একাংশের মতে বলিউডের ইতিহাসেও প্রথম দিনের উপার্জনের হিসেবে রেকর্ড গড়েছে 'ওয়ার'।
- টাইগার শ্রফের কেরিয়ারেও এটা প্রথম দিনে সেরা বক্সঅফিস কালেকশন। 'বাগী-২' প্রথম দিনে আয় করেছিল ২৫ কোটি টাকা।
- পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রথম ছবি ওপেনিংয় ডে-তেই এত রেকর্ড গড়েছে। স্বভাবতই উচ্ছ্বসিত পরিচালক।
- জাতীয় ছুটির দিনে রিলিজ হওয়া অন্যান্য ছবির তুলনায় 'ওয়ার'-এর ডে ওয়ান কালেকশন বেশি। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রিলিজ হয়েছিল যশ রাজের এই ছবি। তাই এ দিক দিয়েও রেকর্ড গড়েছে টাইগার-হৃতিকের 'ওয়ার'।
- পরিসংখ্যান বলছে, যশ রাজ ব্যানারের কোনও ছবি এই প্রথম রিলিজ ডে-তে বক্স অফিসে ৫৩.৩৫ কোটি টাকা উপার্জন করেছে।

ট্রেলর রিলিজের পর থেকেই 'ওয়ার'-এর ব্যবসায়িক সাফল্য নিয়ে রীতিমতো বাজি ধরতে শুরু করেছিলেন দুই অভিনেতার ভক্তরা। অনেকেই বলেছিলেন চলতি বছর এই ছবিই হতে চলেছে সেরা অ্যাকশন মুভি। প্রথম দু'দিনেই ছবির বক্স অফিস কালেকশন দেখে আশাবাদী ছবির পরিচালক এবং প্রযোজক সংস্থা। খুব জলদিই আরও রেকর্ড ভেঙে এই ছবির ২০০ কোটির ক্লাবেও পৌঁছবে বলে অনুমান ফিল্ম ক্রিটিকদের।