Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্যুটিং ফ্লোরে গুরুতর চোট ভিকি কৌশলের, মুখে পড়ল ১৩টি সেলাই

দ্য ওয়াল ব্যুরো: শ্যুটিং ফ্লোরেই গুরুতর চোট পেলেন ভিকি কৌশল। শোনা যাচ্ছে চোয়ালের হাড় ভেঙে গিয়েছে অভিনেতার। মুখে পড়েছে ১৩টি সেলাই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি। জানা গিয়েছে পরিচালক ভানুপ্রতাপ সিং-এর একটি হরর ফিল্মের শ্যুটি

শ্যুটিং ফ্লোরে গুরুতর চোট ভিকি কৌশলের, মুখে পড়ল ১৩টি সেলাই

শেষ আপডেট: 20 April 2019 10:25

দ্য ওয়াল ব্যুরো: শ্যুটিং ফ্লোরেই গুরুতর চোট পেলেন ভিকি কৌশল। শোনা যাচ্ছে চোয়ালের হাড় ভেঙে গিয়েছে অভিনেতার। মুখে পড়েছে ১৩টি সেলাই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি। জানা গিয়েছে পরিচালক ভানুপ্রতাপ সিং-এর একটি হরর ফিল্মের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। গত ৫ দিন ধরে গুজরাটে চলছিল শ্যুটিং। শুক্রবার শ্যুটিং চলাকালীন একটি অ্যাকশন সিনে শ্যুটিংয়ের সময় সেটেরই একটি দরজা ভেঙে পড়ে ভিকির উপর। চোট পান অভিনেতা। সে দিনই ভিকি কৌশলকে নিয়ে আসা হয় মুম্বইতে আপাতত সেখানেই চিকিৎসা চলছে অভিনেতার। ভিকির চোটের পর আপাতত বন্ধ রয়েছে শ্যুটিং।  ভিকি কবে ফ্লোরে ফিরবেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। টুইট করে শ্যুটিং সেটে ভিকি কৌশলের অ্যাকসিডেন্টের খবর জানান ট্রেড অ্যানালিস্ট এবং ফ্লিম ক্রিটিক তরণ আদর্শ। ‘মাসান’ ছবির হাত ধরেই বলিউডে এসেছিলেন ভিকি কৌশল। এরপর তাঁর ঝুলিতে জড়ো হয়েছে ‘মনমরজিয়া’ এবং ‘সঞ্জু’-র মতো ছবি। হালফিলের ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতেও নজর কেড়েছিলেন এই অভিনেতা। তারপর থেকেই নতুন হরর মুভিতে একদম অন্যরূপে ভিকিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু নতুন ছবির শ্যুটিং সেটেই ঘটল দুর্ঘটনা। এখন সুস্থ হয়ে ভিকি কবে তাঁর নতুন ছবির শ্যুটিং ফ্লোরে ফেরেন সেটাই দেখার।

```