Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

টেলি অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার মুম্বইয়ের বন্ধ ফ্ল্যাট থেকে, আত্মহত্যা অনুমান করছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ফের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক অভিনেতার দেহ। টেলি অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর মালাডের ফ্ল্যাট থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সমীর। যদিও তারা জানিয়েছে, কোনও সুইসাইড নোট উদ্ধার হ

টেলি অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার মুম্বইয়ের বন্ধ ফ্ল্যাট থেকে, আত্মহত্যা অনুমান করছে পুলিশ

শেষ আপডেট: 6 August 2020 08:18

দ্য ওয়াল ব্যুরো: ফের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক অভিনেতার দেহ। টেলি অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর মালাডের ফ্ল্যাট থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সমীর। যদিও তারা জানিয়েছে, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিনেতার ফ্ল্যাটে তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে মালাড থানার পুলিশ। সমীরের রহস্যজনক মৃত্যুতে মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই। এমনটাই জানিয়েছেন, মালাড থানার সিনিয়র ইন্সপেক্টর জর্জ ফার্নান্ডেজ। পুলিশ জানিয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাসে পশ্চিম মুম্বইয়ের মালাড অঞ্চলের এই ফ্ল্যাটে থাকা শুরু করেছিলেন সমীর। ফ্ল্যাট ভাড়ায় নিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী রাত্রিবেলা টহল দিতে বেরিয়ে ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান। তিনিই ফ্ল্যাটের বাকিদের এ কথা জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের রান্নাঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় সমীরের দেহ উদ্ধার করে মালাড থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের সময়ই তারা দেখেছে যে সমীরের দেহে পচন ধরে গিয়েছিল। প্রাথমিক ভাবে তাদের অনুমান, অন্তত ২ থেকে ৩ দিন আগে অভিনেতার মৃত্যু হয়েছে। সমীর আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তল্লাশি চলছে অভিনেতার ফ্ল্যাটে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমীরের প্রতিবেশীদেরও। অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, সমীরের বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। টেলিভিশনের জনপ্রিয় এবং পরিচিত মুখ ছিলেন সমীর। কাহানি ঘর ঘর কি, কিউ কি সাস ভি কভি বহু থি, ইয়ে রিশতে হ্যায় প্যার কে, লেফট রাইট লেফট-সহ একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। অনুরাগ কাশ্যপের ছবি হাসি তো ফাসি-তে অভিনয় করেছিলেন সমীর। তরুণ এবং জনপ্রিয় অভিনেতার আচমকা এ হেন মর্মান্তিক পরিণতির খবরে শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।

```