Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফেলুদার ভূমিকায় এবার টোটা, সৃজিতের হাত ধরে ওয়েব সিরিজে নয়া ফেলু মিত্তির

দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাও আবার বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’-কে নিয়ে। কে হবেন নতুন ‘ফেলুদা’ তা জানার উৎসাহ ছিল সকলেরই। দর্শক মহল নিজেই বেছে নিয়েছিল বেশ কয়েকজন অভিনেতার নাম। বারবার ঘ

ফেলুদার ভূমিকায় এবার টোটা, সৃজিতের হাত ধরে ওয়েব সিরিজে নয়া ফেলু মিত্তির

শেষ আপডেট: 13 November 2019 10:59

দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাও আবার বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’-কে নিয়ে। কে হবেন নতুন ‘ফেলুদা’ তা জানার উৎসাহ ছিল সকলেরই। দর্শক মহল নিজেই বেছে নিয়েছিল বেশ কয়েকজন অভিনেতার নাম। বারবার ঘুরেফিরে শোনা যাচ্ছিল যীশু সেনগুপ্ত, অনির্বাণ চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীর নাম। শেষ পর্যন্ত রহস্যের অবসান ঘটালেন পরিচালক নিজেই। সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, টোটা রায়চৌধুরীই হচ্ছেন তাঁর ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এর নতুন ফেলুদা। এর আগে পর্দায় ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সত্যজিৎ রায়ের পরিচালনায় ফেলুদার সব সিনেমাতেই ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর সন্দীপ রায়ের হাত ধরে ফেলুদার চরিত্রে আসেন সব্যসাচী চক্রবর্তী। পরবর্তীকালে অবশ্য আবির চট্টোপাধ্যায়কেও বড় পর্দায় দেখা গিয়েছিল ফেলুদার ভূমিকায়। এর আগে ওয়েব সিরিজে ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার সেই তালিকায় নাম জুড়ল টোটা রায়চৌধুরীর। এর আগে অবশ্য ‘টিনটোরেটোর যীশু’ ছবিতে সন্দীপ রায়ের পরিচালনায় অভিনয় করেছেন টোটা। তবে গোয়েন্দা প্রদোষ মিত্র নয়, অন্য এক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। শুধু বাংলা নয়, হিন্দিতেও হয়েছে ফেলুদার সিনেমা। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্প অবলম্বনে বলিউডে হয়েছিল ‘কিসসা কাঠমাণ্ডু কা’। ফেলুদার চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় করার কথা থাকলেও শেষপর্যন্ত ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করেছিলেন শশী কাপুর। সৃজিতের ওয়েব সিরিজে অবশ্য তোপসের চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি। তবে এই চরিত্রের জন্য যে চমক রয়েছে তা জানিয়েছেন অভিনেতা নিজেই। আর জটায়ুর ভূমিকায় রয়েছেন অনির্বান চক্রবর্তী। তবে মগনলাল মেঘরাজের চরিত্রে কে অভিনয় করবেন সেটাও এখনও জানা যায়নি।

```