রাজকীয় বিয়ের তোড়জোড় শুরু, হবু বরের হাত ধরে বোদরুম উড়ে যাচ্ছেন নুসরত
দ্য ওয়াল ব্যুরো: দু'হাতে কয়েক গাছা লাল চুড়ি, পরনে কালো টি-শার্ট। মেয়ে চলেছে বিয়ে করতে। মোহময়ী হাসি ছড়িয়ে হবু বরের হাত ধরে বিমানে চেপে সোজা পাড়ি দেবে তুরস্ক। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের বিয়ে নিয়ে আলোচনা কিছু কম নয়। শনিবার রাতেই প্রেমিক
শেষ আপডেট: 14 June 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: দু'হাতে কয়েক গাছা লাল চুড়ি, পরনে কালো টি-শার্ট। মেয়ে চলেছে বিয়ে করতে। মোহময়ী হাসি ছড়িয়ে হবু বরের হাত ধরে বিমানে চেপে সোজা পাড়ি দেবে তুরস্ক। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের বিয়ে নিয়ে আলোচনা কিছু কম নয়। শনিবার রাতেই প্রেমিক নিখিল জৈনের সঙ্গে বিমানে চাপবেন নুসরত। তার আগে কলকাতা বিমানবন্দরে বেশ খোশ মেজাজেই দেখা গেছে নায়িকাকে। সেই ভিডিও ভাইরালও হয়েছে।
তুরস্কের ঐতিহাসিক শহর বোদরুমকেই ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য বেছে নিয়েছেন নুসরত। ১৯ জুন বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার রাজকীয় পরিবেশে বসছে বিয়ের আসর। বিয়ের আগে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বোদরুমে। ১৭ তারিখে ইয়ট পার্টির আয়োজন করেছেন বর-কনে। ১৮ তারিখে হতে পারে মেহেন্দি ও সঙ্গীত। বিয়ের দিন সকালেও হলদি রয়েছে। বিয়ের পরে রিসেপশন। এতেই শেষ নয়, ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল।
বিয়ের জন্য বর-কনে দু'জনেরই পছন্দ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নিজের হাতে তৈরি আউটফিট। ভারী জমকালো লেহঙ্গা থেকে ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট, এক এক দিন এক এক রকম চমক দেবেন নায়িকা। ইয়ট পার্টিতে হতে পারে সামার ফাঙ্ক। মেহেন্দির থিম বোহেমিয়ান। সঙ্গীতের জন্য লেহঙ্গা অথবা ইন্দো-ওয়ের্স্টান আউটফিট। বিয়ের পর রাতের অনুষ্ঠানে নায়িকার পছন্দ হতে পারে গ্ল্যামারাস ওয়েস্টার্ন কোনও চমক। হোয়াইট ওয়েডিংয়ের জন্য মিন্ট গ্রিনই এখনও পর্যন্ত সেরার তালিকায় রেখেছেন নুসরত।
https://www.facebook.com/TheWallNews/videos/866067590411667/
বিয়ের জন্য সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে সিক্স সেন্সেস কাপলাঙ্কায়াকে। পাহাড় আর প্রকৃতির কোলে একফালি সবুজ ক্যানভ্যাস সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া। বোদরুম থেকে গাড়ি বা হেলিকপ্টারে চেপে এই ল্যান্ডে পৌঁছনো যায়। সুন্দর কারুকার্য, চোখ ধাঁধাঁনো আসবাবপত্র, সব মিলিয়ে এই সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া। অতিথিদের জন্য এখানকার ঘরগুলিতে সাজানো থাকবে ফুল দিয়ে তৈরি ‘এনজে’ লোগো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব যেহেতু, কুইসিনেও থাকতে পারে এগিয়ান ও মেডিটেরিয়ান চমক। তবে সব চমক এখনই প্রকাশ্যে আনেননি নায়িকা। তার জন্য আর একটু অপেক্ষা করতেই হবে ভক্তদের।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/entertainment-aegean-romance-nusrat-nikhil-destination-weddings-in-bodrum/