Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রেকআপের গুজব উড়িয়ে খোশমেজাজে ডিনার ডেটে টাইগার-দিশা

দ্য ওয়াল ব্যুরো: টাইগার শ্রফের সঙ্গে জমিয়ে প্রেম করছেন দিশা পাটানি। কদিন আগেও বি-টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল এই খবর। দুই তারকার কেউই অবশ্য কিছু স্বীকার করেননি। তবে দুইয়ে-দুইয়ে চার করে নিতে বিশেষ অসুবিধে হয়নি ভক্তদের। কিন্তু গুঞ

ব্রেকআপের গুজব উড়িয়ে খোশমেজাজে ডিনার ডেটে টাইগার-দিশা

শেষ আপডেট: 20 July 2019 11:32

দ্য ওয়াল ব্যুরো: টাইগার শ্রফের সঙ্গে জমিয়ে প্রেম করছেন দিশা পাটানি। কদিন আগেও বি-টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল এই খবর। দুই তারকার কেউই অবশ্য কিছু স্বীকার করেননি। তবে দুইয়ে-দুইয়ে চার করে নিতে বিশেষ অসুবিধে হয়নি ভক্তদের। কিন্তু গুঞ্জন শোনা গিয়েছিল সম্পর্কে নাকি চিড় ধরেছে টাইগার-দিশার। কেউ কেউ বলছিলেন ব্রেকআপ হয়ে গিয়েছে দু'জনের। তবে সব গুজব উড়িয়ে দিলেন দুই অভিনেতা নিজেই। নাহ প্রকাশ্যে সম্পর্কের কথা কবুল করেননি তাঁরা। কিন্তু সম্প্রতি ডিনার ডেটে দেখা গিয়েছিল টাইগার এবং দিশাকে। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের এক বিলাসবহুর রেস্তোরাঁর একসঙ্গে বাইরে দেখা গিয়েছিল এই দুই বলিউড তারকাকে। স্বভাবতই তারকাদের ঝলক মিলতেই জ্বলে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। ঝটপট ছবি তুলতে শুরু করে পাপারাৎজি। ভিড় করে ঘিরে ধরেন আশেপাশের ফ্যানরাও। ইনস্টাগ্রামে ভাইরালও হয়েছে তাইগার-দিশার ডিনার ডেটের এই ছবি। আকাশ নীল ফ্রক কাটিং ড্রেসে দিশাকে মানিয়ে ছিল বেশ। পাল্লা দিয়ে স্টাইল মেনটেন করেছিলেন টাইগারও।

```