
শেষ আপডেট: 10 July 2019 18:30
সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন নায়িকা। তাঁর চেহারা নিয়ে অনেকেই তির্যক মন্তব্য করেছেন। এই ট্রোলিংয়ের প্রতিবাদও করতে দেখা গিয়েছে সমীরাকে। হালে হ্যাশট্যাগ #imperfectlyperfect নামে একটি ভিডিয়ো শেয়ার করে নায়িকা বলেছেন, "এটাই আমি। মেক আর ছাড়া, আত্মবিশ্বাসী। আমি আর সমালোচনায় ভয় পাই না। অন্যের বিচারের তোয়াক্কাও করি না। ঘুম থেকে উঠে আমার মুখটা কেমন, সেটাই দেখাতে চাই সকলকে। কারণ এই লুকেই আমি পারফেক্ট।"
https://www.instagram.com/p/BzuqBUiHNcV/?utm_source=ig_web_copy_link
মা হওয়ার সময় বডি-ট্রোলিংয়ের শিকার হয়েছেন অনেক নায়িকাই। ঐশ্বর্য রাই বচ্চন থেকে করিনা কপূর, তালিকাটা লম্বা। সমীরা জানিয়েছেন, লাইমলাইটে থাকার প্রধান সমস্যা হলো, নিজেকে সবসময় গুছিয়ে পারফেক্ট রাখা। কারণ দর্শকরা তাঁদের প্রিয় নায়িকাকে সব সময় টিপটপ, পারফেক্ট দেখতে চান। মানুষ ভুলে যান, অভিনেত্রীদেরও একটা ব্যক্তিগত জীবন আছে। তাঁরাও গর্ভবতী হন, সন্তানের জন্ম দেন, তাই তাঁদের চেহারাতেও একটা পরিবর্তন আসে।
[caption id="attachment_122498" align="aligncenter" width="506"]
স্বামী অক্ষয় ও ছেলে হান্সের সঙ্গে[/caption]
https://www.instagram.com/p/BzfEeQ7nGyt/?utm_source=ig_web_copy_link
'রেস,' ট্যাক্সি নম্বর ৯২১১', 'ম্যায়নে দিল তুঝকো দিয়া,' 'দে দানা দন'-সহ একাধিক বলি ছবিতে দেখা গেছে সমীরাকে। ২০১৩-তে শেষবার একটি কন্নড় ছবিতে বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। এখন জীবনে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। আপাতত পরিবার তাঁর কাছে প্রায়োরিটি। গর্ভবতী অবস্থায় জলের তলায় ফটোশ্যুটের ছবিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন সমীরা। সেই ছবি মন জয় করেছে নেটিজেনদের।