Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নীল মনোকিনিতে ৭৫-এও লাস্যময়ী তনুজা, মেয়ে তানিশার জন্মদিনে নজর কাড়লেন একাই

দ্য ওয়াল ব্যুরো: সদ্য ৪২-এ পা দিয়েছেন কাজলের বোন তনিশা মুখার্জি। তবে মেয়ের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন মা তনুজা। একসময় ডাকসাইটে সুন্দরী ছিলেন তিনি। তবে বয়সের ভারে চেহারা ভেঙেছে। কিন্তু তনুজার স্টাইল স্টেটমেন্টে যে একটুও বদল আসেনি ৭৬ বছরেও

নীল মনোকিনিতে ৭৫-এও লাস্যময়ী তনুজা, মেয়ে তানিশার জন্মদিনে নজর কাড়লেন একাই

শেষ আপডেট: 3 March 2020 14:32

দ্য ওয়াল ব্যুরো: সদ্য ৪২-এ পা দিয়েছেন কাজলের বোন তনিশা মুখার্জি। তবে মেয়ের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন মা তনুজা। একসময় ডাকসাইটে সুন্দরী ছিলেন তিনি। তবে বয়সের ভারে চেহারা ভেঙেছে। কিন্তু তনুজার স্টাইল স্টেটমেন্টে যে একটুও বদল আসেনি ৭৬ বছরেও সেটা স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তানিশার জন্মদিনে নীল মনোকিনিতে নজর কেড়েছেন তনুজাই। https://www.instagram.com/p/B9Qm7L-BYmR/?utm_source=ig_web_copy_link মা এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে জন্মদিন পালন করেছেন তানিশা। সুইমিং পুলে জলকেলি থেকে শুরু করে সবাই মিলে কেক কাটা----ইনস্টাগ্রামে বার্থ ডে সেলিব্রেশনের সব মুহূর্তই শেয়ার করেছেন তানিশা। সোমবার ছিল তাঁর জন্মদিন। তবে এদিনের পার্টিতে কাজলকে অবশ্য দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে তানিশার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন কাজল। আর এই 'থ্রো ব্যাক' ছবির ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন মিষ্টি পেয়ে। গোটা পৃথিবীটা তোমায় দিলাম।" https://www.instagram.com/p/B9RGJbDB6jR/ মা এবং দিদির মতো বলিউডে ভিত পাকা না হলেও সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ট্রেন্ডিং থাকেন তানিশা। কখনও 'বিগ বস'-এর ঘরের গল্প, কখনও বা নিজের খোলামেলা পোশাক, হামেশাই আলোচনায় থাকেন তিনি। এবার নেট দুনিয়ায় ভাইরাল তাঁর জন্মদিনের ছবি। https://www.instagram.com/p/B9RJWR6pVoo/?utm_source=ig_web_copy_link

```