Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সদাহাস্যময় সুশান্ত, ওকে এ ভাবেই মনে রাখব', দিল বেচারা-র সেটে ম্যানির সঙ্গে নাচ স্বস্তিকার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কিজি আর ম্যানির গল্প নিয়ে আসছে 'দিল বেচারা'। আগামী ২৪ জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি রিলিজ হবে ডিজনি হটস্টারে। এই ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ম্যানির বান্ধবী কিজি বসুর মায়ের চরিত্রে দেখা য

'সদাহাস্যময় সুশান্ত, ওকে এ ভাবেই মনে রাখব', দিল বেচারা-র সেটে ম্যানির সঙ্গে নাচ স্বস্তিকার, দেখুন ভিডিও

শেষ আপডেট: 13 July 2020 09:42

দ্য ওয়াল ব্যুরো: কিজি আর ম্যানির গল্প নিয়ে আসছে 'দিল বেচারা'। আগামী ২৪ জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি রিলিজ হবে ডিজনি হটস্টারে। এই ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ম্যানির বান্ধবী কিজি বসুর মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। তবে পর্দায় তিনি ম্যানি ওরফে সুশান্তের বান্ধবীর মা হলেও অফস্ক্রিনে সুশান্ত-স্বস্তিকার নাচ দেখলে মনে হবে যেন নাচের জগতে তাঁরা নিখুঁত পার্টনার। ছবির রিলিজের দিন যত এগিয়ে আসছে ক্যামেরার পিছনের বিভিন্ন মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন 'দিল বেচারা'-র কলাকুশলীরা। ছবির সেটা সুশান্তকে যে সবাইকে মজায় ভরিয়ে রাখতেন সে কথা জানা গিয়েছে আগেই। এ বার স্মৃতি রোমন্থন করলেন স্বস্তিকাও। সুশান্তের সঙ্গে শ্যুটিং ফ্লোরে নাচের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 'দিল বেচারা'-র সেটের এই বিহাইন্ড দ্য সিন মোমেন্ট দেখে বিশ্বাস করা সত্যিই খুব কঠিন যে সুশান্ত আর নেই। https://www.instagram.com/p/CCiq3_Uhb9j/?igshid=g6bo1odp6mii স্বস্তিকা নিজেও মনে করেন অনেকটা তেমনই। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "কিজির সঙ্গে নাচের পর সুশান্ত আমার সঙ্গে নাচ করেছিল। এ ভাবেই ওকে মনে রাখতে চাই। সদাহাস্যময়, প্রাণশক্তিতে ভরপুর মজার ছেলে সুশান্ত। এখন তারাদের সঙ্গে নাচ করো। তোমার জন্য ভালবাসা রইল।" এমন সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য পরিচালক মুকেশ ছাবরাকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও ৩৪ বছরের ঝকঝকে হাসির ছেলেটা আত্মহত্যা করেছে এ কথা মানতে নারাজ প্রায় সকলেই। কেন এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন সুশান্ত সেই উত্তরই খুঁজছে পুলিশ। সুশান্তের মৃত্যুর খবরে থমকে গিয়েছিল গোটা দেশ। তবে স্বস্তিকার মতো সকলেই অভিনেতাকে মনে রাখতে চান তাঁর হাসিখুশি স্বভাব আর কাজের দক্ষতার জন্য। এখন তাঁকে শেষবারের মতো অভিনয় করতে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলে। পরিচালক হিসেবে 'দিল বেচারা' মুকেশ ছাবরারও ডেবিউ ফিল্ম। নায়িকা হিসেবে লিড রোলে ডেবিউ করবেন সঞ্জনা সাংহি। স্বস্তিকা ছাড়াও এই টিমে রয়েছেন আর এক বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির গান। এ আর রহমানের সুর আর অমিতাভ ভট্টাচার্যের কথায় জনপ্রিয় হয়েছে সব গানই। আর ছবির ট্রেলর তো রিলিজের পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেইছে।

```