Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফিটনেস স্টান্ট প্র্যাকটিসেও পার্টনার রোহমানেই ভরসা সুস্মিতার, দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা ডেট করছেন প্রায় দু'বছর ধরে। এর মধ্যেই এই জুটি ইনস্টাগ্রাম সেনসেশন। হামেশাই শেয়ার করেন ছবি-ভিডিয়ো। যার সিংহভাগ জুড়েই থাকে দুই সেলেবের ফিটনেস স্টান্ট। এ বার ফের ভাইরাল তারকা জুটি সুস্মিতা-রোহমানের ফিটনেস স্টান্টেরই ভিডি

ফিটনেস স্টান্ট প্র্যাকটিসেও পার্টনার রোহমানেই ভরসা সুস্মিতার, দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 13 September 2019 12:03

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা ডেট করছেন প্রায় দু'বছর ধরে। এর মধ্যেই এই জুটি ইনস্টাগ্রাম সেনসেশন। হামেশাই শেয়ার করেন ছবি-ভিডিয়ো। যার সিংহভাগ জুড়েই থাকে দুই সেলেবের ফিটনেস স্টান্ট। এ বার ফের ভাইরাল তারকা জুটি সুস্মিতা-রোহমানের ফিটনেস স্টান্টেরই ভিডিয়ো। নতুন ভিডিয়োতে শূন্যে ভেসেছেন সুস্মিতা। তাঁকে ভরসা জুগিয়েছেন পার্টনার রোহমান শল। সুস্মিতার কোমরে পা দিয়ে ব্যালেন্স রেখেছেন তিনি। আর রোহমানের উপর ভর করেই স্টান্ট প্র্যাকটিস করেছেন সুস্মিতা। একচুল এদিক-ওদিক হলেই বড় বিপদ সুনিশ্চিত। কিন্তু তেমন কিচ্ছু হতে দেননি রোহমান। ভরসা জুগিয়ে প্রমাণ করেছেন প্রাক্তন মিস ইউনিভার্সের আদর্শ সঙ্গী তিনিই। আর ভিডিয়োর প্রতিটা মুহূর্তই বলে দিচ্ছে যে নিজেদের ফিটনেসের ব্যাপারে মারাত্মক সচেতন দুই তারকাই। যাকে বলে এক্কেবারে ফিটনেস ফ্রিক। পা স্ট্রেচ করা থেকে বেন্ড, এ ছাড়াও আরও নানান কসরৎ অভ্যাস করতে দেখা গিয়েছে সুস্মিতাকে। ভরসা কিন্তু কেবল রোহমানই। যে ধরনের যোগা সুস্মিতা-রোহমান প্র্যাকটিস করছিলেন তাকে বলে অ্যাক্রো যোগা (AcroYoga)। ভিডিয়ো শেয়ার করে সুস্মিতা লিখেছেন, এমন স্টান্ট পারফর্ম করতে শক্তি, ফ্লেক্সিবিলিটি এবং ব্যালেন্স লাগে। যার জন্য সবচেয়ে প্রয়োজন ভরসা। আর এমন দুরন্ত স্টান্ট প্র্যাকটিস করতে গেলে সুস্মিতা যে রোহমানের উপরেই ভরসা করতে পারেন সে কথাও লিখেছেন অভিনেত্রী। পাশাপাশি এ-ও জানিয়েছেন, কেবল রোহমানের জন্যই তিনি 'ব্যাকওয়ার্ড বেন্ড' প্র্যাকটিস করতে পারেন। দেখুন ভিডিয়ো। https://www.instagram.com/p/B2U1oyKhC9U/

```