Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তের 'দিল বেচারা', ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ইউটিউব লাইক, ভেঙে দিল 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম'-এর রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: 'দিল বেচারা'- সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার ট্রেলরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। সোমবার রিলিজ হয়েছে ট্রেলর। দর্শকমহলের প্রশংসার পাওয়ার পাশাপাশি এই ছবির ট্রেলর ভেঙে দিয়েছে সাম্প্

সুশান্তের 'দিল বেচারা', ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ইউটিউব লাইক, ভেঙে দিল 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম'-এর রেকর্ড

শেষ আপডেট: 7 July 2020 09:36

দ্য ওয়াল ব্যুরো: 'দিল বেচারা'- সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার ট্রেলরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। সোমবার রিলিজ হয়েছে ট্রেলর। দর্শকমহলের প্রশংসার পাওয়ার পাশাপাশি এই ছবির ট্রেলর ভেঙে দিয়েছে সাম্প্রতিক সময়ের অসংখ্য রেকর্ড। ইউটিউবে ট্রেলরের লাইক এবং ভিউ হু হু করে বাড়ছে। এখনও পর্যন্ত ২ কোটি ৭০ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এই ট্রেলরের। ৫৭ লক্ষ পেরিয়েছে লাইকের সংখ্যা। কিজি আর ম্যানির গল্প যে সিলভার স্ক্রিনে দর্শকদের হাসাবে-কাঁদাবে এবং নতুন করে ভালবাসতে শেখাবে এ কথা গত ২৪ ঘণ্টায় স্পষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে ট্রেলরের লাইক আর ভিউ যে লাফিয়ে লাফিয়ে বাড়বে এটা বোঝাই গিয়েছে। তবে কোথাও গিয়ে থামবে সে ব্যাপারে আন্দাজ নেই কারও কাছে। তবে ইতিমধ্যেই ট্রেলরের ভিউ আর লাইকের নিরিখে 'অ্যাভেঞ্জার্স এন্ডেগেমের' সব রেকর্ড ভেঙে দিয়েছে সুশান্তের ছবি 'দিল বেচারা'। https://youtu.be/GODAlxW5Pes আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে এই সিনেমা। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির পাশাপাশি অভিনেতার কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে 'দিল বেচারা'। সুশান্ত ছাড়াও মুকেশ ছাবরার এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আর রয়েছেন সঞ্জনা সাংহি। এই সিনেমাতেই লিড রোলে নায়িকা হিসেবে ডেবিউ হচ্ছে সঞ্জনার। এর আগে 'রকস্টার' ছবিতে রণবীর কাপুর এবং নার্গিস ফকরির সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ছবির গল্পের অনেকটা জুড়ে রয়েছে মারণরোগ ক্যানসার আর তার সঙ্গে সঞ্জনা ওরফে কিজি বসুর লড়াইয়ের গল্প। নিঃসন্দেহে বাকি সব অভিনেতাই নিজেদের চরিত্রে যথাযথ অভিনয় করবেন। এমনকি অনেকদিন পর হিন্দি ছবিতে সঞ্জনার মতো ফ্রেশ লুকের নায়িকার ঝলক পাওয়া গিয়েছে। ট্রেলর দেখেই বোঝা গিয়েছে অভিনয়ে সুশান্তের সঙ্গে যথেষ্টই মানানসই সঞ্জনা সাংহি। তবে এত কিছু মধ্যেও 'দিল বেচারা'-র সব মুহূর্তকে ছুঁয়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুর। প্রায় আড়াই মিনিটের ট্রেলরের প্রতিটি মুহূর্তে অতি পরিচিত চেনা ছন্দের সুশান্তকে দেখেও অচেনা লেগেছে দর্শকদের। ঠোঁটের কোণে এক চিলতে হাসি আর চোখের কোণায় চিকচিক করা জল----হাসি, কান্না দুই আবেগেই দর্শকদের ভাসিয়েছেন অভিনেতা। তাই 'দিল বেচারা'-য় বাকি সবকিছু থাকলেও এই সিনেমার সবটা জুড়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুর। এই ছবিটা শুধুই তাঁর।

```