Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তের 'গডফাদার' ছিলেন ওঁর ভক্তরা, তাঁদের জন্যই আসছে অভিনেতার ওয়েবসাইট

দ্য ওয়াল ব্যুরো: বই পড়ার অসম্ভব নেশা ছিল সুশান্তের। মহাকাশ জগতের প্রতি ছিল অমোঘ টান। খেলাধুলো থেকে গিটার বাজানো, সবেতেই বেশ পারদর্শী ছিলেন অভিনেতা। যেকোনও বিষয়েই জানার অদম্য উৎসাহ ছিল তাঁর। কিন্তু মাত্র ৩৪ বছর বয়সেই মারাত্মক সিদ্ধান্ত নিলেন

সুশান্তের 'গডফাদার' ছিলেন ওঁর ভক্তরা, তাঁদের জন্যই আসছে অভিনেতার ওয়েবসাইট

শেষ আপডেট: 17 June 2020 16:39

দ্য ওয়াল ব্যুরো: বই পড়ার অসম্ভব নেশা ছিল সুশান্তের। মহাকাশ জগতের প্রতি ছিল অমোঘ টান। খেলাধুলো থেকে গিটার বাজানো, সবেতেই বেশ পারদর্শী ছিলেন অভিনেতা। যেকোনও বিষয়েই জানার অদম্য উৎসাহ ছিল তাঁর। কিন্তু মাত্র ৩৪ বছর বয়সেই মারাত্মক সিদ্ধান্ত নিলেন তিনি। শেষ করে দিলেন নিজেকে। তারুণ্যে ভরপুর, ঝকঝকে হাসির প্রতিভাবান ছেলেটা যে কেন এমন করল সে প্রশ্নের উত্তর সকলের কাছেই অজানা। সুশান্ত আর বেঁচে নেই। তবে ভক্তদের মন জুড়ে আজীবন থাকবেন তিনি। সশরীরে উপস্থিত না থাকলেও প্রতিদিন সুশান্ত সিং রাজপুত বাঁচবেন অগুনতি মানুষের মনে। আর তাই সুশান্তের ফ্যান-ফলোয়ারদের জন্য 'টিম সুশান্ত' আনতে চলেছে অভিনেতার অফিশিয়াল ওয়েবসাইট। কারণ সুশান্তের টিমের সদস্যদের মতে ভক্তরাই তাঁর 'গডফাদার'। তাঁরাই বাঁচিয়ে রাখবেন সুশান্তকে। কারণ কথায় বলে, লেজেন্ডদের মৃত্যু হয় না, তাঁরা অমর। https://www.facebook.com/377449262447443/posts/1394451147413911/?sfnsn=wiwspwa&extid=0ZTSKX9M1OI9oyCQ সুশান্ত সিং রাজপুতের ফেসবুক পেজ থেকেই এই ওয়েবসাইট লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। 'টিম সুশান্ত'-এর মতে অভিনেতা সবসময় চাইতেন তাঁর ভাবনাচিন্তাগুলো লোকে জানুক। তাই সুশান্তের ধ্যান-জ্ঞান-দর্শন-ভাবনাচিন্তা-স্বপ্ন-আদর্শ এইসব নিয়েই আসছে তাঁর ওয়েবসাইট SELFMUSING.COM। টিম সুশান্তের তরফে বলা হয়েছে, মানুষকে জানতে চাইতেন অভিনেতা। বিশ্বের জন্য অনেক পজিটিভ এনার্জি রেখে গিয়েছেন তিনি। তাঁর ভাবনাচিন্তা নিয়েই তৈরি হয়েছে এই ওয়েবসাইট। ইন্ডাস্ট্রিতে সুশান্তের 'গডফাদার' ছিলেন তাঁর লক্ষকোটি ফ্যান-ফলোয়ার। তাই এবার তাঁদের জন্যই নতুন ভাবে প্রত্যাবর্তন হবে অভিনেতার। হোক না সুশান্ত সশরীরে আজ আর নেই, তবে মানুষের মনে তাঁর জায়গা যে স্থায়ী হয়েছে সে কথা স্পষ্ট।

```