Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"আমি যা পারি সবকিছু দিদিদের থেকেই শেখা", সুশান্তের পুরোনো ভিডিও দেখে আবেগপ্রবণ দিদি শ্বেতা

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় দক্ষতার পাশাপাশি যে অন্যান্য অনেক ব্যাপারেই সুশান্ত সিং রাজপুতের অসামান্য দক্ষতা ছিল সে কথা জানেন অনেকেই। পড়াশোনায় তুখোড় ছিলেন সুশান্ত। পদার্থবিদ্যা আর মহাকাশ বিজ্ঞানের প্রতি অমোঘ টান ছিল সুশান্তের। ভাল ক্রিকেট খেলার

"আমি যা পারি সবকিছু দিদিদের থেকেই শেখা", সুশান্তের পুরোনো ভিডিও দেখে আবেগপ্রবণ দিদি শ্বেতা

শেষ আপডেট: 12 August 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় দক্ষতার পাশাপাশি যে অন্যান্য অনেক ব্যাপারেই সুশান্ত সিং রাজপুতের অসামান্য দক্ষতা ছিল সে কথা জানেন অনেকেই। পড়াশোনায় তুখোড় ছিলেন সুশান্ত। পদার্থবিদ্যা আর মহাকাশ বিজ্ঞানের প্রতি অমোঘ টান ছিল সুশান্তের। ভাল ক্রিকেট খেলার পাশাপাশি গাড়ি আর বাইকের ব্যাপারেও শৌখিন ছিলেন অভিনেতা। স্টেজে ড্যান্স পারফরম্যান্সের সময়ে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিতেন নাচের প্রতি তাঁর প্যাশন ঠিক কতটা। রান্নাঘরের কাজেও সুশান্ত ছিলেন পারদর্শী। নিখুঁত গোল রুটি বানিয়ে ফেলতেন নিমেষেই। আর এই সবকিছুই সুশান্ত শিখেছিলেন তাঁর চার দিদির থেকে। অনেক অল্প বয়সেই মাকে হারিয়েছিলেন অভিনেতা। তাই দিদিরাই ছিলেন সুশান্তের কাছে সব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরোনো একটি ভিডিও। জানা গিয়েছে, এই ভিডিও বছর তিনেক আগের অর্থাৎ ২০১৭ সালের। সেই সময় মণিপুরে সেনাবাহিনীর ছাউনিতে গিয়েছিলেন সুশান্ত। জওয়ানদের জন্য নিজে হাতে রুটি বানিয়ে তাঁদের খাবার পরিবেশনও করেছিলেন। এক টেবিলে বসে গল্প-আড্ডায় মাতিয়েছিলেন ভোজের আসর। সম্প্রতি এই ভিডিও শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। https://twitter.com/i/status/1293338722256134144 এই ভিডিওতে দেখা গিয়েছে সুশান্ত বলছেন, "আজ আমি যা কিছু শিখেছি সবই আমার দিদিদের থেকে। যে ভাইয়ের চারজন দিদি থাকে সেই এমন গোল রুটি বানাতে পারে।" খাবার টেবিলে বসে এক জওয়ান সুশান্তকে তাঁর পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করেন। জবাবে সুশান্ত বলেন, "চার দিদি রয়েছে আমার। গাড়ি চালানো, বাইক চালানো, ক্রিকেট খেলা, পদার্থবিদ্যায় আকর্ষণ সবই শিখেছি দিদিদের থেকে। আমার বড় দিদি নীতু। ও একজন ডাক্তার। যদিও প্র্যাকটিস করে না। ওর থেকেই পদার্থবিদ্যার প্রতি আমার আকর্ষণ জন্মেছিল। আমার মেজো দিদি মিতু প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলতে। ওই আমায় গাড়ি আর বাইক চালানো শিখিয়েছে। ক্রিকেট খেলার হাতেখড়িও মিতুদির কাছেই। আমার বাকি দুই বোন প্রিয়াঙ্কা (আইনজীবী), শ্বেতা (ফ্যাশন ডিজাইনার)। এই দু'জনের সঙ্গে তো আমি জমিয়ে গসিপ করি।" এই ভিডিওই শেয়ার করেছেন সুশান্তের সিসি শ্বেতা সিং কীর্তি। তিনি লিখেছেন, "ভাই তোমায় খুব ভালবাসি। আজীবন তুমি আমাদের হৃদয়ে থাকবে।"

```