Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সুশান্তের মৃত্যুতে আগামী সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে সঞ্জয় লীলা বনশালিকে, তদন্তের স্বার্থে ডাকা হতে পারে আরও অনেককেই

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সে কথা আগেই জানা গিয়েছিল। এ বার জেরার দিনক্ষণও জানা গেল। সূত্রের খবর, আগামী ৬ জুলাই সোমবার সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করতে পার

সুশান্তের মৃত্যুতে আগামী সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে সঞ্জয় লীলা বনশালিকে, তদন্তের স্বার্থে ডাকা হতে পারে আরও অনেককেই

শেষ আপডেট: 3 July 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সে কথা আগেই জানা গিয়েছিল। এ বার জেরার দিনক্ষণও জানা গেল। সূত্রের খবর, আগামী ৬ জুলাই সোমবার সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করতে পারে বান্দ্রা পুলিশ। এর আগে বিহারে পরিচালক বনশালির বিরুদ্ধে মামলাও রুজু হয়েছিল। এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুতে মোট ২৮ জনকে জেরা করেছে পুলিশ। অভিনেতার পরিবার, বন্ধুবান্ধব, কর্মী ছাড়াও সেই তালিকায় রয়েছে বিটাউনের অনেকেই। জানা গিয়েছে, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা এবং সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বয়ান রেকর্ড করা হয়েছে। ডাকা হয়েছে রিয়ার ভাই শৌভিককেও। এছাড়াও যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শান্নো শর্মাকেও জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। শোনা গিয়েছে, রেকর্ড করা হবে বলিউডের আর এক পরিচালক শেখর কাপুরের বয়ানও। যদিও শোনা যায় সঞ্জয় লীলা বনশালির অন্যতম পছন্দের অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। ‘গোলিও কি রাসলীলা রামলীলা; ছবিতে তাই রণবীর সিংয়ের আগে সুশান্তকেই বেছে নিয়েছিলেন তিনি। একটা নয় সুশান্তকে মোট চার চারটি ছবি অফার করেছিলেন বনশালি। তবে ডেট ক্ল্যাশের কারণে কোনও ছবিতেই একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে একথা মানতে নারাজ সুশান্তের অগুনতি ভক্ত। অভিনেতার রহস্যজনক মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। রাজনৈতিক মহলেও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছে। মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক পুলিশও। কেন এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন সুশান্ত, বেঁচে থাকার বদলে মৃত্যু কেন শ্রেয় বলে মনে হয়েছিল তাঁর, অভিনেতার মৃত্যুর পিছনে কি রয়েছে কোনও ‘ব্যক্তিগত শত্রুতা’---- এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আপাতত জোরকদমে তদন্ত করছে পুলিশ। যশ রাজ ফিল্মসের সঙ্গে হওয়া সুশান্তের কন্ট্রাক্টও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ২০১৫ সালে কেন সুশান্ত আচমকা কন্ট্রাক্ট ভেঙে দেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তদন্তের স্বার্থে অন্যান্য প্রোডাকশন হাউসের লোকেদেরও জেরা করা হতে পারে বলে জানিয়েছে বান্দ্রা থানা।

```