Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সুশান্তের মৃত্যুর তদন্তে কঙ্গনাকে দ্বিতীয়বার সমন, করোনার কারণে হিমাচল ছেড়ে মুম্বই আসা সম্ভব নয়, পুলিশকে জানালেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কঙ্গনা রানাওয়াতকে দ্বিতীয়বারের জন্য সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। অভিনেত্রী এখন রয়েছেন হিমাচল প্রদেশে। তাই কঙ্গনার হিমাচলের বাড়িতেই সমন পাঠিয়েছে পুলিশ। যদিও অভিনেত্রী জানিয়েছেন, এই মহামারীর

সুশান্তের মৃত্যুর তদন্তে কঙ্গনাকে দ্বিতীয়বার সমন, করোনার কারণে হিমাচল ছেড়ে মুম্বই আসা সম্ভব নয়, পুলিশকে জানালেন অভিনেত্রী

শেষ আপডেট: 24 July 2020 13:39

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কঙ্গনা রানাওয়াতকে দ্বিতীয়বারের জন্য সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। অভিনেত্রী এখন রয়েছেন হিমাচল প্রদেশে। তাই কঙ্গনার হিমাচলের বাড়িতেই সমন পাঠিয়েছে পুলিশ। যদিও অভিনেত্রী জানিয়েছেন, এই মহামারীর সময় হিমাচল থেকে তাঁর পক্ষে মুম্বইয়ে ফেরা কার্যত অসম্ভব। তবে কঙ্গনা পুলিশকে বলেছেন যে, কোনও আধিকারিক যদি হিমাচলে এসে তাঁর বয়ান নিয়ে যান অথবা বৈদ্যুতিন মাধ্যমে তাঁর বয়ান রেকর্ড করা যায় তাহলে ভাল হয়। কারণ মহামারী করোনার সময় হিমাচল থেকে মুম্বই যাওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব। সূত্রের খবর, গত ৩ জুলাই কঙ্গনার মুম্বইয়ের বাড়িতে সমন নিয়ে হাজির হয়েছিল পুলিশ। খার এলাকার জিমখানায় কঙ্গনার বাড়িতে সেই সময় ছিলেন না অভিনেত্রী। কঙ্গনার এক কর্মী জানান যে অভিনেত্রী হিমাচল প্রদেশে রয়েছেন। তখন কঙ্গনার ওই কর্মীর কাছে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের মাধ্যম জানতে চাওয়া হলে তিনি কোনও সাহায্য করেননি বলে দাবি পুলিশের। কঙ্গনার ফোন নম্বর, মেল আইডি, তখনকার অবস্থান কিছুই জানাতে চাননি ওই কর্মী। এমনকি ৪ জুলাই অর্থাৎ পরের দিন কঙ্গনার ওই কর্মীকে থানায় যেতে বলা হলেও তিনি দেখা করতে যাননি বলে জানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কঙ্গনার ওই কর্মী নিজের নাম জানিয়েছিলেন অমৃতা দত্ত। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। তবে প্রাণবন্ত তরুণ অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে বলিউডের একাংশকে দায়ী করে ফুঁসে উঠেছিলেন ইন্ডাস্ট্রিরই অনেকে। তাঁদের মধ্যে একদম প্রথমেই সারিতেই ছিলেন কঙ্গনা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা জানিয়েছিলেন যে সুশান্তের মৃত্যুর তদন্তে তিনি সবরকম ভাবে পুলিশকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু মুম্বই পুলিশ সে ভাবে আগ্রহ দেখাচ্ছে না। অভিনেত্রী বলেন, “মুম্বই পুলিশ আমায় এর আগে সমন পাঠিয়েছিল। আমি তাদের বলেছিলাম যে মানালিতে রয়েছি। কেউ যেন এসে আমার বয়ান নিয়ে যান। তবে এরপর পুলিশের তরফে আর কোনও সাড়াশব্দ পাইনি।” সদ্যই টিম কঙ্গনার তরফে একটি টুইটও করা হয়েছে। সেখানে কঙ্গনার দিদি এবং ম্যানেজার রঙ্গোলি চান্দেলের সঙ্গে মুম্বই পুলিশের এক আধিকারিকের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। এবং বলা হয়েছে যে এতদিন পুলিশের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলেও অফিশিয়াল ভাবে কোনও চিঠি পাঠানো হয়নি। তবে এ বার অফিশিয়াল ভাবেই কঙ্গনার হিমাচলের বাড়িতে মুম্বই পুলিশ সমন পাঠাবে বলে জানা গিয়েছে।

```