Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তের ফ্ল্যাটে ছিল না কোনও সিসিটিভি ক্যামেরা, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে: বান্দ্রা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন বলিউডেরও অনেকেই। গতকালই বান্দ্রা থানায় জেরা করা হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। নিজের আইনি পরামর্শদাতাদে

সুশান্তের ফ্ল্যাটে ছিল না কোনও সিসিটিভি ক্যামেরা, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে: বান্দ্রা পুলিশ

শেষ আপডেট: 7 July 2020 10:33

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন বলিউডেরও অনেকেই। গতকালই বান্দ্রা থানায় জেরা করা হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। নিজের আইনি পরামর্শদাতাদের দল নিয়ে সোমবার সকাল সকালই বান্দ্রা থানায় হাজির হয়েছিলেন বনশালি। অভিনেতার মৃত্যুর পরেই নমুনা সংগ্রহের জন্য তাঁর বাড়িতে গিয়েছিল ফরেন্সিক দল। এর পাশাপাশি সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে বেশ কয়েকটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, সেখানে কাজকর্মের সব হিসেব এবং আর্থিক খুঁটিনাটি লিখে রাখতেন সুশান্ত। সেগুলি থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়াও পুলিশ জানিয়েছে, সুশান্তের আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিনেতার ফ্ল্যাটে কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না বলেই জানিয়েছে পুলিশ। সুশান্তের মৃত্যুর পর থেকে বারবার উঠে এসেছে 'ব্যক্তিগত শত্রুতা'-র প্রসঙ্গ। সত্যিই অভিনেতার সঙ্গে কারও কোনও রকম সমস্যা চলছিল কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, এই প্রসঙ্গেই যশ রাজ ফিল্মসের সঙ্গে হওয়া সুশান্তের কন্ট্রাক্টের খুঁটিনাটি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। কারণ ২০১৫ সালে আচমকাই যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে দেন। তারপর নাকি নিজের বন্ধু মডেল-অভিনেত্রীকে রিয়া চক্রবর্তীকেও একই পরামর্শ দিয়েছিলেন সুশান্ত। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় এমনটাই জানিয়েছিলেন রিয়া। প্রসঙ্গত ২০১২ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট সই করেন সুশান্ত। তারপর যশ রাজের ব্যানারে 'শুদ্ধ দেশি রোম্যান্স' এবং 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' এই দুটো ছবিতে অভিনয় করেন তিনি। পরিচালক শেখর কাপুরের সঙ্গে 'পানি' সিনেমায় অভিনয় করার কথা ছিল সুশান্তের। শোনা গিয়েছে, সিনেমার কাজ শুরুও গিয়েছিল। কিন্তু হঠাৎই ছবির প্রযোজনা থেকে সরে দাঁড়ায় যশ রাজ ফিল্মস। সূত্রের খবর, পরিচালক শেখর কাপুর আর প্রযোজক আদিত্য চোপড়ার মতবিরোধের কারণেই এমনটাই হয়েছিল। ইতিমধ্যেই যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিক এবং এই প্রযোজনা সংস্থার কাস্টিং ডিরেক্টর শন্নো শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা গিয়েছে, বয়ান রেকর্ডের জন্য খুব জলদিই শেখর কাপুরকেও তলব করা হবে। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর বলিউডের যে ক'জন বিটাউনের নেপোটিজম অর্থাৎ নিয়ে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন শেখর কাপুর তাঁদের মধ্যে অন্যতম। সে সময় শেখরের করা একটি টুইট নিয়েও নানা জল্পনা শুরু হয়েছিল।

```