Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পরনে সমুদ্র নীল পোশাক, হাওয়ায় অগছালো চুল, নেট দুনিয়ায় ফের ট্রেন্ডিং সুহানা

দ্য ওয়াল ব্যুরো: বয়স সবে ১৯। তবে বি-টাউনে এর মধ্যেই ব্যাপক জনপ্রিয় সুহানা খান। এমনিতেই শাহরুখ খানের মেয়ে বলে কথা। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুহানার আদব-কায়দার দৌলতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা। সিনেমাতে ডেবিউ না করেও শ

পরনে সমুদ্র নীল পোশাক, হাওয়ায় অগছালো চুল, নেট দুনিয়ায় ফের ট্রেন্ডিং সুহানা

শেষ আপডেট: 30 July 2019 11:09

দ্য ওয়াল ব্যুরো: বয়স সবে ১৯। তবে বি-টাউনে এর মধ্যেই ব্যাপক জনপ্রিয় সুহানা খান। এমনিতেই শাহরুখ খানের মেয়ে বলে কথা। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুহানার আদব-কায়দার দৌলতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা। সিনেমাতে ডেবিউ না করেও শাহরুখ কন্যা অনেকেরই হার্টথ্রব। মাঝে মাঝেই ইনস্টাগ্রামে ভাইরাল হয় সুহানার নানান ছবি। কখনও ফ্যামিলি ভ্যাশন ট্রিপ, কখনও বা বন্ধুদের সঙ্গে হার্ড পার্টি কিংবা হই-হুল্লোড়ের ছবি, সবেতেই আসে ভুরি ভুরি লাইক আর কমেন্ট। সম্প্রতি আরও এক ছবিয়ে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছেন সুহানা খান। কদিন আগেই সপরিবার মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন সুহানা। বাবা-মা, ভাইয়েদের সঙ্গে ভাইরাল হয়েছিল তাঁর ছুটি কাটানোর ক্যান্ডিড মোমেন্ট। তবে এ বার প্রকাশ্যে এল এক লাস্যময়ী ছবি। ডেনিম ব্লু শর্টসের সঙ্গে সুহানা পরেছেন সাদা-নীল চেক শার্ট। হাওয়ায় অগছালো হচ্ছে তাঁর চুল। পিছনে উঁকি দিচ্ছে ঘন নীল আর ফিরোজা রঙয়ের সমুদ্র। কাঠে নৌকায় বসা 'হেজি' লুকের সুহানার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর তা দেখে নেটিজেনরা বলছেন স্টার কিড সুহানা কিন্তু বলিউডে ডেবিউ করার জন্য একদম তৈরি। তাঁর স্টাইল স্টেটমেন্ট হার মানাবে যে কোনও তাবড় বলিউড অভিনেত্রীকেও। সুহানা কবে সিনেমায় আসছেন, কিংবা আদৌ আসবেন কিনা তা নিয়ে জল্পনা অবকাশ নেই। তবে এ ব্যাপারে কিন্তু মুখে কুলুপ এঁটেছেন সুহানা নিজে। মেয়ের কেরিয়ার নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শাহরুখ বা গৌরীও।

```