Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা! 'গুমনামি' নিয়ে আইনি চিঠি সৃজিতকে

দ্য ওয়াল ব্যুরো: টিজার রিলিজের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই শুরু বিতর্ক। সৃজিত মুখার্জির আগামী ছবি 'গুমনামি' নিয়ে পরিচালককে আইনি চিঠি পাঠিয়েছেন দেবব্রত রায় নামের জনৈক ব্যক্তি। অবিলম্বে শ্যুটিং বন্ধে আবেদন জানিয়েছেন তিনি। নয়তো প্রয়োজনীয় আইনি

নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা! 'গুমনামি' নিয়ে আইনি চিঠি সৃজিতকে

শেষ আপডেট: 16 August 2019 14:28

দ্য ওয়াল ব্যুরো: টিজার রিলিজের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই শুরু বিতর্ক। সৃজিত মুখার্জির আগামী ছবি 'গুমনামি' নিয়ে পরিচালককে আইনি চিঠি পাঠিয়েছেন দেবব্রত রায় নামের জনৈক ব্যক্তি। অবিলম্বে শ্যুটিং বন্ধে আবেদন জানিয়েছেন তিনি। নয়তো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়েছে দিয়েছে ওই দেবব্রত রায়। ১৫ অগস্ট ৭৩তম স্বাধীনতা দিবসের দিন রিলিজ হয়েছে ছবির টিজার। তারপরেই দেবব্রত রায় জানিয়েছেন, এই টিজারে যে ভাবে গুমনামি বাবাকে দেখানো হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, আরোপিত, হাস্যকর। দেবব্রতবাবুর অভিযোগ, এর ফলে নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এক ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুসারে, সৃজিতকে পাঠানো আইনি নোটিসে লেখা হয়েছে এই সিনেমা দেশবাসীর মধ্যে নেতাজির সম্পর্কে ভুল বার্তা ছড়াবে। তাই অবিলম্বে শ্যুটিং বন্ধ করা হোক। ওই আইনি চিঠিতে আরও লেখা হয়েছে যে, নেতাজির মৃত্যু রহস্যের তদন্তে দায়িত্ব পাওয়া মুখার্জি কমিশনের রিপোর্টে আগেই বলা হয়েছিল গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও মিল নেই। গুমনামি বাবাই যে নেতাজি, এর সপক্ষে কোনও প্রমাণও মেলেনি। https://twitter.com/ANI/status/1162313461352808449 তবে সৃজিতের ছবি 'গুমনামি' নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগে আপত্তি তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুও। তিনিও তোপ দেগেছিলেন পরিচালকের বিরুদ্ধে। https://youtu.be/7FgdYIL3Qao  

```