Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৃজিত-মিথিলার রিসেপশন পার্টিতে চাঁদের হাট, মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটলেন তারকা দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: বিয়েটা সাদামাঠা ভাবেই সেরেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা। তবে তারকা দম্পতির রিসেপশনে পার্টিতে ছিল চাঁদের হাট। টলিপাড়া থেকে ময়দান----হাজির ছিলেন সবক্ষেত্রের সেলিব্রিটিরাই। সাবেকি বাঙালি সাজে নজর কেড়েছিলেন সৃজিত-ম

সৃজিত-মিথিলার রিসেপশন পার্টিতে চাঁদের হাট, মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটলেন তারকা দম্পতি

শেষ আপডেট: 1 March 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: বিয়েটা সাদামাঠা ভাবেই সেরেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা। তবে তারকা দম্পতির রিসেপশনে পার্টিতে ছিল চাঁদের হাট। টলিপাড়া থেকে ময়দান----হাজির ছিলেন সবক্ষেত্রের সেলিব্রিটিরাই। সাবেকি বাঙালি সাজে নজর কেড়েছিলেন সৃজিত-মিথিলাও। সবমিলিয়ে লিপইয়ারে ফেব্রুয়ারি শেষদিন জমজমাট আসর বসেছিল স্বভূমির রাজকুটীরে। ২৯ ফেব্রুয়ারি সন্ধের জমকালো পার্টিতে হাজির হয়েছিলেন টলিপাড়ার অনেকেই। ‘কাকাবাবু’-র লুকে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এসেছিলেন স্ত্রী চূর্ণী এবং ছেলে উজানের সঙ্গে। হাজির ছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও। কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যও ছিলেন নিমন্ত্রিত। হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অপর্ণা সেনও। টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন মিথিলা। সঙ্গে মানানসই সোনার গয়না। শর্বরী দত্তর ডিজাইন করা পাঞ্জাবি আর লাল ধুতি ছিল সৃজিতের পরনে। একদম সাবেকি বাঙালি সাজে মিঞা-বিবিকে লাগছিল বেশ। সৃজিত এবং মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটতেও দেখা যায় মিথিলাকে। ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন আর কাছের বন্ধুদের নিয়েই বসেছিল সৃজিত-মিথিলার বিয়ের আসর। গত ডিসেম্বরে দক্ষিণ কলকাতায় পরিচালকের ফ্ল্যাটেই আইনি বিয়ে সেরে নিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় আর বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিয়ের অনুষ্ঠান ছিমছাম হলেও রিসেপশন পার্টি যে দারুণ ধামাকাদার হতে চলেছে তার আভাস আগেই দিয়েছিলেন তারকা দম্পতি। নিমন্ত্রণপত্রেই ছিল অভিনবত্বের ছোঁয়া। টলিউডে ১০ বছর ধরে কাজ করছেন সৃজিত মুখোপাধ্যায়। কাজপাগল পরিচালক এতদিনের কেরিয়ারের প্রতিটি মুহূর্তের ছোঁয়া রেখেছিলেন রিসেপশনের কার্ডেও। ‘অটোগ্রাফ’ থেকে ‘বাইশে শ্রাবণ’, কিংবা ‘রাজকাহিনী’-র বিখ্যাত চরিত্র বেগমজান আবার বিনা সংলাপের ছবি ‘নির্বাক’ জায়গা করে নিয়েছে সকলেই। সৃজিতের ছবির ইউএসপি সিনেমার গান। এ যাবৎ বিখ্যাত সব গান এবং সংলাপ দিয়েই বুনন হয়েছিল নিমন্ত্রণপত্র। দুই তারকা ‘মুখার্জি কমিশন’-এর তরফে জানিয়েছিলেন সকলকে। বলেছিলেন, ‘বসন্ত এসে গেছে’। অতএব সময়টা প্রেমের।

```