Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৃজিত-মিথিলার রিসেপশন, সংলাপ-গানে অভিনব নিমন্ত্রণ

দ্য ওয়াল ব্যুরো: আইনি বিয়ে আগেই সেরেছিলেন সৃজিত-মিথিলা। এবার রিসেপশনের বিলাসবহুল পার্টির পালা। প্রকাশ্যে এসেছে সেই রাজকীয় পার্টির অভিনব নিমন্ত্রণপত্র। তারকা জুটি বিয়েটা সেরেছিলেন একেবারেই সাদামাঠা ভাবে। ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন আর কাছের বন্ধু

সৃজিত-মিথিলার রিসেপশন, সংলাপ-গানে অভিনব নিমন্ত্রণ

শেষ আপডেট: 20 February 2020 17:46

দ্য ওয়াল ব্যুরো: আইনি বিয়ে আগেই সেরেছিলেন সৃজিত-মিথিলা। এবার রিসেপশনের বিলাসবহুল পার্টির পালা। প্রকাশ্যে এসেছে সেই রাজকীয় পার্টির অভিনব নিমন্ত্রণপত্র। তারকা জুটি বিয়েটা সেরেছিলেন একেবারেই সাদামাঠা ভাবে। ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন আর কাছের বন্ধুদের নিয়েই বসেছিল সৃজিত-মিথিলার বিয়ের আসর। গত ডিসেম্বরে দক্ষিণ কলকাতায় পরিচালকের ফ্ল্যাটেই আইনি বিয়ে সেরে নিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় আর বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। এবার পালা রিসেপশনের। বিয়ের সময়েই শোনা গিয়েছিল টলিপাড়ার জন্য হেভিওয়েট পার্টির আয়োজন করবেন সৃজিত। তারকা জুটির রিসেপশন পার্টিতে যে চমকের পর চমক থাকবে তার ইঙ্গিত মিলেছে নিমন্ত্রণপত্রেই। আগামী ২৯ ফেব্রুয়ারি স্বভূমির 'রাজকুটির'-এ হবে জমকালো পার্টি। ভেনু যেমন রাজকীয় তেমনই 'ইউনিক' সৃজিত-মিথিলার নিমন্ত্রণপত্র। টলিউডে ১০ বছর ধরে কাজ করছেন সৃজিত মুখোপাধ্যায়। কাজপাগল পরিচালক এতদিনের কেরিয়ারের প্রতিটি মুহূর্তের ছোঁয়া রেখেছেন রিসেপশনের কার্ডেও। অটোগ্রাফ থেকে বাইশে শ্রাবণ, কিংবা বিখ্যাত চরিত্র বেগমজান আবার বিনা সংলাপের ছবি নির্বাক জায়গা করে নিয়েছে সকলেই। সৃজিতের ছবির ইউএসপি সিনেমার গান। এ যাবৎ বিখ্যাত সব গান এবং সংলাপ দিয়েই বুনন হয়েছে নিমন্ত্রণপত্র। দুই তারকা 'মুখার্জি কমিশন'-এর তরফে জানিয়েছেন 'বসন্ত এসে গেছে'। তাই সময়টা প্রেমের। বিয়ের মতোই রিসেপশনেও সৃজিত-মিথিলার পোশাকে থাকবে লালের ছোঁয়া। শর্বরী দত্তর ডিজাইন করা পোশাক পরবেন সৃজিত। আর মিথিলার পছন্দ পদ্মাপাড়ের শাড়ি। তবে শোনা গিয়েছে, শর্বরীর 'শূন্য' কালেকশন থেকে তিনি কিনেছেন একটা ওড়না।

```