Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিস', ভূষণ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক সোনু

দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরক সোনু নিগম। এবার সরাসরি টি-সিরিজের বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সোনু। ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। কয়েকদিন আগেও নিজের ভিডিও ব্লগ থেকে মিউজিক ই

'ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিস', ভূষণ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক সোনু

শেষ আপডেট: 22 June 2020 16:22

দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরক সোনু নিগম। এবার সরাসরি টি-সিরিজের বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সোনু। ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। কয়েকদিন আগেও নিজের ভিডিও ব্লগ থেকে মিউজিক ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশ কিছু ক্ষোভ উগরে দিয়েছিলেন সোনু। তবে কারও নাম নেননি গায়ক। নতুন ভিডিওতে সেই প্রসঙ্গ টেনে এনে সোনু বলেন, "আমি কারও নাম করিনি। খুব ভদ্র ভাবে অনুরোধ করেছিলাম নতুনদের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু মাফিয়ার তাদের খেলা শুরু করে দিয়েছে। তারা লোকজনকে বলছে আমার নামে মিথ্যে অভিযোগ করে সাক্ষাৎকার সিতে। বিভিন্ন সংস্থাকে চিঠি পাঠিয়ে আমার বিরুদ্ধে লিখতে বলা হচ্ছে। অথচ যে ছয়জন এসব করছেন তারা দীর্ঘদিন আমার খুব কাছের মানুষ ছিলেন। একসময় তারাও ইন্ডাস্ট্রির একচেটিয়া ব্যাপার নিয়ে মন্তব্য করেছেন। অথচ আজ উল্টো সুরে গাইছেন।" সোনু আগেরদিনের ভিডিওতে যতটাই শান্ত মুড ছিলেন আজ ঠিক ছিলেন উল্টোটাই। নির্দিষ্ট করে ছয়জনের কথা বললেও তারা কারা সে ব্যাপারে কিছু বলেননি তিনি। খালি ইঙ্গিত দিয়ে বলেন, "এদের মধ্যে একজনের ভাই বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে মিউজিক ইন্ডাস্ট্রির নেপোটিজম নিয়ে কথা বলা হয়েছিল।" এরপরেও সোনুর ভিডিওর মাঝে আরমান মালিকের একটি টুইটের স্ক্রিনশট দেখা গিয়েছে। এখানেই শেষ নয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেছেন সোনু। তাঁর কথায়, "আপনারা সম্মানীয় সংবাদ সংস্থা। এভাবে কারও পাঠানো প্রেস বিবৃতি ছেপে দিলেন। রায় দিয়ে দিলেন আপনারা। তার বদলে দু'পক্ষের মতামতটুকু দিলেই তো হতো। আমি বহুদিন ইন্ডাস্ট্রির অংশ। জানি কীভাবে প্রেস বিবৃতি লেখা হয়। এমনটা আপনাদের থেকে আশা করা যায় না।" যদিও আগের ভিডিওতে কারও নাম না নিলেও এ বার সরাসরি ভূষণ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছেন সোনু নিগম। তিনি বলেন, "ভুল লোকের সঙ্গে ঝামেলা করছ। আমার মুখ খুলিও না। সেইসব দিন তুমি ভুলে গেলেও আমার মনে আছে সব। আর বেশি বাড়াবাড়ি করলে আমার ইউটিউব চ্যানেলে সব ফাঁস করব।"

```