Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিউজিক ইন্ডাস্ট্রির সর্বেসর্বা দু'জন 'মাফিয়া', ওরাই সব ঠিক করেন: সোনু নিগম

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে সোচ্চার হয়েছেন অনেকেই। এ বার সেই তালিকায় নাম জুড়ল সোনু নিগমের। নিজের ভিডিও ব্লগে ক্ষোভের সঙ্গে সোনু জানিয়েছেন, হয়তো এবার সঙ্গীতের জগতেও এমনটা দেখতে হবে। হয়তো সুশান্

মিউজিক ইন্ডাস্ট্রির সর্বেসর্বা দু'জন 'মাফিয়া', ওরাই সব ঠিক করেন: সোনু নিগম

শেষ আপডেট: 19 June 2020 13:22

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে সোচ্চার হয়েছেন অনেকেই। এ বার সেই তালিকায় নাম জুড়ল সোনু নিগমের। নিজের ভিডিও ব্লগে ক্ষোভের সঙ্গে সোনু জানিয়েছেন, হয়তো এবার সঙ্গীতের জগতেও এমনটা দেখতে হবে। হয়তো সুশান্তের মতোই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন নতুন প্রজন্মের কোনও গায়ক, সঙ্গীত পরিচালক বা গীতিকার। এখানেই থামেননি সোনু। তাঁর কথায়, "মিউজিক ইন্ডাস্ট্রিতে দু'জন মাফিয়ার কথায় সবকিছু হয়।" নাম না করেই দুই প্রভাবশালীর বিরুদ্ধে তোপ দেগেছেন গায়ক। সোনুর কথায়, "সমস্ত ক্ষমতা ওই ২ জনের হাতে। ওই দু'জনই ঠিক করেন কে ইন্ডাস্ট্রিতে গান গাইবেন আর কে গাইবেন না।" https://youtu.be/6quaeSLCfV4 তবে সোনু নাম না করলেও তাঁর ভিডিও ব্লগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। কমেন্ট বক্সে অনেকেই বলেছেন সম্ভবত এই অভিযোগ টি-সিরিজ, জি-মিউজিক বা যশ রাজ মিউজিকের বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে খোলসা করে কিছু জানাননি সোনু নিগম। তবে ভিডিও ব্লগে ওই 'মাফিয়া'-দের উদ্দেশ্যে বারবারই বলেছেন, "নবাগতদের প্রতি আপনারা একটু নরম হোন। ওদেরও নিজেকে প্রমাণ করার সুযোগ দিন। যা করছেন সেটা করবেন না। এগুলো ঠিক নয়। আপনাদেরও প্রশ্নের মুখে পড়তে হতে পারে।" সোনু বলেছেন, "ওদের অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে। সঙ্গীত পরিচালক, ছবির পরিচালক এবং প্রযোজকও কাজ করতে রাজি। কিন্তু বেঁকে বসে মিউজিক কোম্পানি। এটা নতুনদের কাছে খুবই যন্ত্রণার।" একসময় বলিউড কাঁপানো সোনু নিগম নিজেও আজ সেভাবে সুযোগ পান না। খানিকটা বাধ্য হয়েই হয়তো নিজেকে সরিয়ে নিয়েছেন। এসব নিয়ে আগে কয়েকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সোনুকে। তবে ভিডিও ব্লগে গায়ক বলেছেন, "১৯৯১ সালে মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আমার ভাগ্য ভাল যে কম বয়সে এসেছিলাম মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতে। আর তখন এইসব ছিল না। কিন্তু এখন আমি বাদ হয়ে গেছি। গত ১৫ বছরে আমার আর গাওয়ার শখও হয়নি। নিজের দুনিয়ায় আমি ভাল আছি। তবে নতুনদের জন্য খারাপ লাগে। হতাশায় ভরে গেছে ওদের জীবন।" ভিডিওর শেষে তাঁর সঙ্গে হওয়া একটি ঘটনা নিয়েও বলতে শোনা গিয়েছে সোনু নিগমকে। গায়ক বলেছেন, তাঁকেও রেকর্ডিংয়ের জন্য ডেকে নিয়ে গিয়ে তারপর অন্যদের দিয়ে ডাবিং করানো হয়েছে। সোনুর কথায়, "আমার সঙ্গে যদি এইসব হয়ে থাকে তাহলে এই বাচ্চাদের কথা ভেবে খারাপ লাগে। না জানি প্রতিদিন ওদের কী কী সইতে হয়। আশা রাখি আত্মহত্যা করে আর কাউকে মরতে হবে না।"

```