Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনস্টা ছবিতে ভীষণ বুড়োটে সোহা! তাহলে কি 'ফেস অ্যাপ'-এর কেরামতি?

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাতে লন্ডন গিয়েছিলেন সোহা আলি খান। সঙ্গে ছিল ছোট্ট ইনায়া আর কুনাল খেমুও। তবে কেবল সোহা-কুনাল নয়, ইনায়ার লন্ডন ডায়েরিতে সঙ্গী হয়েছিল তৈমুরও। সঙ্গে ছিলেন করিনা, করিশমা, তাঁদের মা ববিতা এবং আরও অনেকেই। এ যাবৎ ইনায়া-তৈম

ইনস্টা ছবিতে ভীষণ বুড়োটে সোহা! তাহলে কি 'ফেস অ্যাপ'-এর কেরামতি?

শেষ আপডেট: 30 July 2019 15:01

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাতে লন্ডন গিয়েছিলেন সোহা আলি খান। সঙ্গে ছিল ছোট্ট ইনায়া আর কুনাল খেমুও। তবে কেবল সোহা-কুনাল নয়, ইনায়ার লন্ডন ডায়েরিতে সঙ্গী হয়েছিল তৈমুরও। সঙ্গে ছিলেন করিনা, করিশমা, তাঁদের মা ববিতা এবং আরও অনেকেই। এ যাবৎ ইনায়া-তৈমুরের লন্ডনের 'প্লে ডেট'-এর অনেক ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার মা-বেটির ছবি এল ইন্সটাগ্রামে। সোহার হাতে ধরা কফির কাপ। আর সে দিকেই অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে ছোট্ট ইনায়া। কিন্তু নেটিজেনরা এ বার ইনায়ার দিকে নজর না দিয়ে খুঁটিয়ে দেখতে বসেছিলেন সোহাকে। আর তারপরেই শুরু হয়েছে নানান বাঁকা মন্তব্য। অনেকেই বলছেন, সাংঘাতিক বুড়োটে লাগছে সোহাকে। কেউ বা তাঁকে বেশি স্ট্রেস না নেওয়ার পরামর্শও দিয়েছেন। অনেকে আবার বলেছেন, সোহা নিশ্চয় 'ফেস অ্যাপ'-এর মাধ্যমে এই ছবি তুলেছেন। তাই তাঁকে ওমন বুড়োদের মতো দেখাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে এই ফেস অ্যাপ। এই অদ্ভুত অ্যাপ্লিকেশনের সাহায্যে এক পলকেই আপনি আপনার বয়স কমিয়ে ফেলতে পারেন। মুখের বলিরেখা অস্পষ্ট হয়ে একদম আপনার শৈশবের ছবি আসবে সকলের সামনে। পাশপাশি উল্টোটাও হবে। বয়সকালে আপনাকে দেখতে কেমন লাগবে সেটাও বুঝতে পারবেন বেশ ভালোই। মুখের চামড়া কুঁচকে, রিঙ্কলস স্পষ্ট হয়ে, দেখতে পাবেন ওল্ড এজ লুক-ও। তবে নেটিজেনদের এমন ট্রলে অভ্যস্ত সোহা। তাই বিশেষ পাত্তা না দিয়ে আপাতত তিনি মজেছেন মেয়ের সঙ্গে খুনসুটিতেই। কেবল মা নয়, বাবার সঙ্গে আদুরে মুহূর্তে কাটাতে দেখা গিয়েছে ইনায়াকে।

```