Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

সাবেকি সাজে অনন্যা মিমি-নুসরত-শুভশ্রী, মা দুর্গার আরাধনায় মাতল টলিপাড়া

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর আর দু'সপ্তাহও বাকি নেই। চারিদিকে সাজো সাজো রব। সেজে উঠেছে সারা বাংলা। পুজোয় রিলিজ হচ্ছে একগুচ্ছ নতুন বাংলা ছবিও। তবে বড় পর্দা নয় পুজোর আগে এ বার সোশ্যাল মিডিয়া মাতালেন টলিউডের তিন নায়িকা। মা দুর্গার আরাধনায় চল

সাবেকি সাজে অনন্যা মিমি-নুসরত-শুভশ্রী, মা দুর্গার আরাধনায় মাতল টলিপাড়া

শেষ আপডেট: 20 September 2019 10:18

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর আর দু'সপ্তাহও বাকি নেই। চারিদিকে সাজো সাজো রব। সেজে উঠেছে সারা বাংলা। পুজোয় রিলিজ হচ্ছে একগুচ্ছ নতুন বাংলা ছবিও। তবে বড় পর্দা নয় পুজোর আগে এ বার সোশ্যাল মিডিয়া মাতালেন টলিউডের তিন নায়িকা। মা দুর্গার আরাধনায় চলতি সপ্তাহেই রিলিজ হয়েছে একটি মিউজিক ভিডিও। সেখানেই ঝলক মিলেছে দুই সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (বসিরহাট) এবং মিমি চক্রবর্ত্তীর (যাদবপুর)। সঙ্গে রয়েছে শুভশ্রীও। গত বছর এমনই এক ভিডিও-তে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তবে এ বার বাজিমাত করেছেন এই তিন অভিনে্ত্রীই। 'আসে মা, সে দুর্গা' ভিডিও-র কোরিওগ্রাফি করেছেন টলিউডের পরিচালক এবং কোরিওগ্রাফার বাবা যাদব। ক্যামেরার পিছনে ছিলেন পরিচালক রাজ চক্রবর্ত্তী। সঙ্গীত পরিচালনায় রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। কাজ করেছেন ওপার বাংলার শিল্পীরাও। গানের সঙ্গে সঙ্গে দর্শকদের মন ছুঁয়েছে মিমি, নুসরত এবং শুভশ্রীর সাবেকি লুকসও। লাল বেনারসী শাড়িতে মোহময়ী লাগছে শুভশ্রীকে। গোল্ডেন-লাল কম্বিনেশনের গরদ শাড়িতে নুসরত আর লাল পাড় সবুজ খোলের শাড়িতেই মিমিও অনন্য। https://www.facebook.com/captaintmtsteel/videos/516551492498014/ দীর্ঘদিন পর রাজের পরিচালনায় ফের এক ফ্রেমে হাজির মিমি-শুভশ্রী। হোক না সেটা মিউজিক ভিডিও, তাতে কী? দারুণ খুশি দুই অভিনেত্রীর ভক্তরাও। সব ঝামেলা ভুলে ফের কী তাহলে মিমি এবং শুভশ্রী বন্ধু হলেন, তা নিয়ে টলিপাড়ায় জল্পনা এখন তুঙ্গে। ক্যাপ্টেন টিমটি বার-এর তরফে অনলাইনে শেয়ার করা হয়েছে ২০১৯ সালের এই পুজোর গান। নিন্দুকেরা যাই বলুন না কেন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল মিমি-শুভশ্রী-নুসরতের এই ভিডিও। ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।

```