Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সৈকতে বিকিনিতে শিবানী, জাপটে ধরলেন ফারহান, ছবি ভাইরাল হতেই ঝড় সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: লাভ ইজ ইন দ্য এয়ার…। মেক্সিকোর সমুদ্র সৈকতে ‘এক্সোটিক’ ট্যুরে যুগল। শরীরী আবেদনে উষ্ণতা ছড়াচ্ছেন গ্ল্যামার গার্ল শিবানী দান্ডেকর। পিছন থেকে জোরালো আলিঙ্গনে প্রেমিক ফারহান আখতার। একান্তে ছুটি কাটানোর এমন ছবি ভাইরাল হতেই রী

সৈকতে বিকিনিতে শিবানী, জাপটে ধরলেন ফারহান, ছবি ভাইরাল হতেই ঝড় সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 1 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাভ ইজ ইন দ্য এয়ার…। মেক্সিকোর সমুদ্র সৈকতে ‘এক্সোটিক’ ট্যুরে যুগল। শরীরী আবেদনে উষ্ণতা ছড়াচ্ছেন গ্ল্যামার গার্ল শিবানী দান্ডেকর। পিছন থেকে জোরালো আলিঙ্গনে প্রেমিক ফারহান আখতার। একান্তে ছুটি কাটানোর এমন ছবি ভাইরাল হতেই রীতিমতো দামামা বেজে গেল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইনস্টাগ্রামে তর্ক-বিতর্কের ঝড়। কেউ বললেন, ‘অসাধারণ’, আবার কেউ নাক সিঁটকে বললেন ‘অশ্লীল।’ বি-টাউনের হট টপিক এখন ফারহান-শিবানী জুটি। প্রেম করছেন জমিয়ে। প্রথমে নানা আড়াল-আবডাল রাখলেও, এখন আর লুকোছাপার ধার ধারছেন না ৪৫ বছরের ‘রক অন’ অভিনেতা। সম্প্রতি জন্মদিনে সুইমিং পুলে শিবানীর সঙ্গে ছবি পোস্ট করে ফারহান লিখেছিলেন ‘অনেক ভালোবাসি।’ সেই পোস্ট হু হু করে ছড়িয়ে পড়তেই যুগলের মাখোমাখো প্রেম নিয়ে আর কোনও সন্দেহই থাকে না ফ্যানেদের। ফারহানের ঘনিষ্ঠ মহলের দাবি, সম্পর্ক নিয়ে ফারহান এবং শিবানী দু’জনেই খুব সিরিয়াস। ফারহানের সন্তানরাও শিবানীর খুব কাছের। তবে ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনই মুখ খোলেননি শিবানী। কৌশলে এড়িয়ে গেছেন তিনি। https://www.instagram.com/p/BvuT2iHgIqb/?utm_source=ig_web_copy_link বলি মহলে কান পাতলে আবার শোনা যাচ্ছে অন্য কথা, বাগদান পর্ব নাকি চুপি চুপি সেরে ফেলেছেন ফারহান-শিবানী। চলতি বছরের মার্চ বা এপ্রিলে তাঁরা বিয়ে করবেন বলেও খবর। ফারহানের প্রোডাকশন থেকে সদ্য মুক্তি পেয়েছে ‘গাল্লি বয়’। পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহানের বোন জোয়া। তবে ফারহান নিজে কবে শ্যুটিং ফ্লোরে ফিরছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত দেননি। আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত তিনি। https://www.instagram.com/p/BuGbqZjA1KU/?utm_source=ig_web_copy_link প্রথম বিয়ে অধুনা ভবানীর সঙ্গে। বিয়ের ১৬ বছর পর তা ভেঙে যায়। শোনা গিয়েছিল, বলিউড হেয়ার স্টাইলিস্টের সঙ্গে ফের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সেটা আবার শুরু হয় ‘দিল চাহতা হ্যায়’ ছবির সেটে। সেই সম্পর্ক কতদিন টিকেছিল সেটা অবশ্য জানা যায়নি। তবে এর পরে মডেল, অভিনেত্রী শিবানীর প্রেমে হাবুডুবু খেতে থাকেন ফারহান। https://www.instagram.com/p/BuYHLYfgGKb/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BuFmCSdBr56/?utm_source=ig_web_copy_link আমেরিকায় টিভি সঞ্চালনা দিয়ে কেরিয়ার শুরু শিবানীর। রাতারাতি চলে আসেন লাইমলাইটে।  দেশে ফিরে ভিডিও জকি হিসেবে কাজ করেছেন। গান করেন, আবার অভিনয়ও করেন। বেশ কিছু মারাঠি ও তেলুগু ছবিতে অভিনয় করেন। ২০১১-২০১৫ আইপিএল-এর মঞ্চেও সঞ্চালনা করেছিলেন শিবানী।  টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় শো’তেও সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। ‘ঝলক দিখলাজা’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শো’তে প্রতিযোগীও ছিলেন শিবানী।

```