
শেষ আপডেট: 2 November 2019 05:04
রাত বারোটা বাজতেই বোঝা গেল এত আয়োজন বৃথা যায়নি। প্রতিবারের মতোই এবারও ঠিক রাত বারোটাতেই মন্নতের বাইরে এসেছেন শাহরুখ। জমদিন পালন করবেন ভক্তদের সঙ্গেও। পরিচিত গালে টোল ফেলা হাসি, সেই একই কায়দায় সকলের দিকে হাত নাড়া, বছর বছর এই একই ছবি দেখলেও একটুও পুরনো লাগে না। ৫৪ বছরে এসেও শাহরুখ বুঝিয়ে দিলেন তিনিই বলিউডের বেতাজ বাদশা। বয়স কেবল সংখ্যাতেই বেড়েছে। স্টারডমে এক চিলতেও ভাঁটা পড়েনি। বরং ৫০ পেরোনোর পর থেকে উন্মাদনা বেড়েছে তাঁকে নিয়ে। হবে নাই বা কেন! তিনি যে কিং খান।
https://twitter.com/indiarama/status/1190350977150242816
https://twitter.com/Gloriious_SRK/status/1190378799319281664
https://twitter.com/i/status/1190384968033193984
https://twitter.com/SRKUniverse/status/1190355142396104704
পরনে ব্ল্যাক হুডি, ফেডেড ডেনিমের জিনস্। ৫৪তেও তিনি টেক্কা দেবেন যে কোনও তরুণ অভিনেতাকে। মন্নতের বাইরে তখন হাজারো লোকের ভিড়। সকলের মুখে একটাই কথা, "শাহরুখ...শাহরুখ..."। ভিড় সামলাতে তখন হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এর মধ্যেই হাত নেড়ে অভিবাদন জানালেন শাহরুখ খান। ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন 'ফ্লাইং কিস'। চিৎকার আর হাততালিতে তখন ফেটে পড়ছিল মন্নত চত্বর। 
দেশে থাকলে প্রতিবছরই জন্মদিনে ভক্তদের সঙ্গে একবার দেখা করেনই কিং খান। খুব অল্প সময়ের জন্য হলেও অভিনেতার ঝলক মিলবেই মন্নতের ব্যালকনিতে। এবছরও এই নিয়মের বদল হয়নি। আর ভক্তরা বলছেন, "গুরুর জন্মদিন বলে কথা, বছর বছর একই দৃশ্য দেখলেও এ ছবি পুরনো হবে না।"
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ - এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/