Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩০ কিলো ওজন ঝরিয়ে আজ সারা স্লিম-ট্রিম, বলিউডে আসার আগে কেমন ছিলেন তিনি?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আপাতত দু'খানা ছবি করেছেন তিনি। কিন্তু তাতেই এই অভিনেত্রীর স্টারডাম তুঙ্গে। তবে বি-টাউনের ইয়ং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয় তাঁকে নিয়েই। তিনি সারা আলি খান। পাপারাৎজির সামনে সবসময় একগাল হেসে পোজ দেওয়া থেকে শুরু

৩০ কিলো ওজন ঝরিয়ে আজ সারা স্লিম-ট্রিম, বলিউডে আসার আগে কেমন ছিলেন তিনি?

শেষ আপডেট: 6 September 2019 07:57

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আপাতত দু'খানা ছবি করেছেন তিনি। কিন্তু তাতেই এই অভিনেত্রীর স্টারডাম তুঙ্গে। তবে বি-টাউনের ইয়ং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয় তাঁকে নিয়েই। তিনি সারা আলি খান। পাপারাৎজির সামনে সবসময় একগাল হেসে পোজ দেওয়া থেকে শুরু করে ফ্যানদের সঙ্গে মিষ্টি ব্যবহার----সারা আলি খান সবেতেই দশে দশ। আর নবাব খানদানের এই তরুণ অভিনেত্রীর সৌন্দর্যে তো এমনিতেই ফিদা সকলে। তবে হালফিলে সারা এমন ছিপছিপে স্লিম ট্রিম হলেও সিনে দুনিয়ায় আসার আগে কিন্তু মোটেও তেমনটা ছিলেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ছবি শেয়ার করেছেন সারা। সঙ্গে রয়েছেন তাঁর মা অমৃতা সিং। কিন্তু সারা সেই ছবি দেখে হতবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা। তাজ্জব বনেছেন বলিউডের বহু তারকাও। এ ছবি যখন লেন্স বন্দি হয়েছিল তখন সারা ওজন ছিল ৯৬ কিলোর কাছাকাছি। ডায়েটের কথা তখন ভুলেও ভাবতেন না সারা। বরং দুনিয়ার সমস্ত হাই ক্যালোরির খাবার থাকত তাঁর মেনুতে। চকোলেট ছিল এই সবের মধ্যে সারার সবচেয়ে পছন্দের। সারার কথায়, "আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই আমি খাওয়া দাওয়া করতাম। পিৎজা, বার্গার, চকোলেট, আইসক্রিম, পেস্ট্রি----যা যা খেলে অনেক ফ্যাট হতে পারে সেই সবই ছিল দারুণ পছন্দের।" https://www.instagram.com/p/B1-7puxlM2u/ কিন্তু কী ভাবে এমন স্লিম হলেন সারা? মোটিভেশনই বা পেলেন কী ভাবে? সারা জানিয়েছেন, ছোট থেকেই অভিনয়ের শখ ছিল তাঁর। পরিবারেও রয়েছে অভিনয় জগতের ছোঁয়া। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছিলেন তাঁর অতিরিক্ত ওজনই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে। সে সময় চার বছরের জন্য আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন সারা। আচমকাই একদিন সারা সিদ্ধান্ত নেন, অনেক হয়েছে আর নয়। এ বার ওজন কমাতেই হবে। সকলকেই দেখিয়ে দিতে হবে যে তিনিও পারেন। সারা নিজেই বলেন, "হঠাৎই এই ভাবনা এসেছিল মনে। ঠিক করেছিলাম অভিনয় করার স্বপ্নটা বাস্তবায়িত করতেই হবে। তার জন্য ওজন কমানো খুব দরকার। তাই তখন থেকেই জোরকদমে ডায়েট এবং শারীরিক কসরত শুরু করেছিলাম।" গত সিজনে 'কফি উইথ করণ'- এই শোতে এসে সারা জানান, পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওডি-তে আক্রান্ত ছিলেন তিনি। সেই সময় করণই প্রকাশ্যে আনেন সারা কলেজ লাইফের নানান ছবি। সেই ছবিতে দর্শন মিলেছিল গোলগাল মোটাসোটা সারা আলি খানের। তখন সারা জানিয়েছিলেন, প্রায় ৩০ কিলো ওজন কমাতে হয়েছে তাঁকে। তার জন্য নিয়মিত চলেছেন নানা কসরত। তবে সব বাধা পেরিয়ে সারা যে এই ট্রান্সফরমেশন করতে পেরেছেন তার জন্য অভিনেত্রীকে দেদার শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউডের সহকর্মীরা। একসময়ের ফুড লাভিং গোলগাল সারা এখন ভীষণ ডায়েট কনশাস। রোজ নিয়ম করে চলে জিমও। কখনও করিনা কাপুরের পাইলেটস ইনসট্রাক্টর নম্রতা পুরোহিতের সঙ্গে চলে কসরত। কখনও বা শাহিদ কাপুর এবং মীরার বুট ক্যাম্প ট্রেনার Cindy Jourdain-এর সঙ্গে চলে অ্যারোবিকস প্র্যাকটিস। সব মিলিয়ে সারা এখন পারফেক্ট ফিটনেস ফ্রিক।

```