Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্তন্য পান করানো একা মায়ের দায় নয়, বাবাদেরও পাশে থাকতে হবে, বার্তা দ্বিতীয়বারের মা সমীরার

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন সমীরা রেড্ডি। গত মাসেই জন্ম দিয়েছেন এক ফুটফুটে মেয়ের। আর প্রথমবারের মতোই জমিয়ে উপভোগ করছেন 'মাদারহুড'। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সদ্যোজাতকে ব্রেস্টফিড করানোর ছবি এবং ভিডিয়ো-ও। তবে শুধু ছবি দে

স্তন্য পান করানো একা মায়ের দায় নয়, বাবাদেরও পাশে থাকতে হবে, বার্তা দ্বিতীয়বারের মা সমীরার

শেষ আপডেট: 2 August 2019 15:18

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন সমীরা রেড্ডি। গত মাসেই জন্ম দিয়েছেন এক ফুটফুটে মেয়ের। আর প্রথমবারের মতোই জমিয়ে উপভোগ করছেন 'মাদারহুড'। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সদ্যোজাতকে ব্রেস্টফিড করানোর ছবি এবং ভিডিয়ো-ও। তবে শুধু ছবি দেবেন বলেই শেয়ার করা নয়, দিয়েছেন এক বিশেষ বার্তাও।  অগস্ট মাসের ১ থেকে ৭ তারিখ পর্যন্ত চলে 'ব্রেস্টফিডিং উইক'। এই সপ্তাহকেই বেছে নিয়েছেন সমীরা। নিজের সন্তানকে স্তন্য পান করানোর পাশাপাশি নতুন বাবাদের উদ্দেশে এক স্পেশ্যাল মেসেজও দিয়েছেন। নিজের পোস্টে সমীরা লিখেছেন, নতুন বাবারাও যেন নতুন মায়েদের প্রতি সাপোর্টিভ হন। স্তন্য পান করানো নিঃসন্দেহে মায়ের কাজ। তবে সেটা যেন একা মায়েরই দায় না হয়। বরং এই কাজে বাবারাও যেন মায়েদের সব জায়গায় সবরকম পরিস্থিতিতে সাপোর্ট করেন। মায়েদের উৎসাহ দেন। আমাদের সমাজ একুশ শতকে এসেও সে ভাবে উন্নত হয়নি এ কথা মানেন অনেকেই। জলজ্যান্ত উদাহরণও রয়েছে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে অবশ্যই একটা হলো সদ্যোজাতকে ব্রেস্টফিডিং করানো। নিজের বাড়ি ছাড়া বাইরের প্রায় সব জায়গাতেই এ ব্যাপারে নানান সমস্যায় পড়তে হয় মায়েদের। কোথাও থাকে বাঁকা নজর, কোথাও গা-জ্বালানো মন্তব্য। একরত্তি খিদের জ্বালায় চিৎকার করলেও অনেকসময় অসহায় মায়েরা তাদের স্তন্য পান করাতে পারেন না, শুধু এই ভেবে যে আশেপাশের পাঁচটা লোক কী বলবে। বিমানের মধ্যে মেয়ে মেহেরকে স্তন্য পান করাতে গিয়ে এমন অভিজ্ঞতার শিকার হয়েছিলেন মডেল-অভিনেত্রী নেহা ধুপিয়াও। https://www.instagram.com/p/B0nyVWNHSfl/ এমন পরিস্থিতিতে মায়েদের পাশে যদি বাবারা থাকেন, তা হলে তাঁদের মনের জোর আর একটু বাড়বে বলেই মত সমীরার। সে জন্যেই নিজে দ্বিতীয় বার মা হওয়ার পর সন্তানকে স্তন্য পান করার ভিডিয়ো শেয়ার করে নতুন বাবাদের জন্য স্পেশ্যাল মেসেজ দিয়েছেন অভিনেত্রী। তবে এটাই প্রথম নয়। এর আগে ব্রেস্টফিডিংয়ের প্রয়োজনীয়তা ঠিক কী তা বোঝাতেও আর একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সমীরা রেড্ডি। সব ক্ষেত্রেই তাঁর একটাই বক্তব্য। মা হওয়া চাট্টিখানি কথা নয়। শারীরিক ছাড়াও থাকে নানা রকমের মানসিক প্রেশারও। তাই নতুন মায়েদের পাশে যেন সবসময় ঢাল হয়ে দাঁড়ান নতুন বাবারা। ভালোবাসার সঙ্গে সম্মানটাও দেন। তাহলেই মজবুত হবে সম্পর্কের ভিত। দুধেভাতে দিব্যি বেড়ে উঠবে সন্তানও।

```