ফিট থাকুন, দেশকে পরিষ্কার রাখুন, গান্ধী জয়ন্তীতে দেশবাসীকে বার্তা দিলেন সলমন
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতাদের মধ্যে অবশ্যই একদম প্রথম সারিতে আসে সলমন খানের নাম। ভাইজানের বাংলোতেও রয়েছে এক বিলাসবহুল জিম। শোনা যায়, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে এই জিমেই নাকি কসরত করেন সলমন। এখানে যাতায়াত আছে বি-টাউনের অন
শেষ আপডেট: 2 October 2019 10:06
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতাদের মধ্যে অবশ্যই একদম প্রথম সারিতে আসে সলমন খানের নাম। ভাইজানের বাংলোতেও রয়েছে এক বিলাসবহুল জিম। শোনা যায়, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে এই জিমেই নাকি কসরত করেন সলমন। এখানে যাতায়াত আছে বি-টাউনের অনেক তারকারই। গান্ধী জয়ন্তীতেও তাই সবাইকে ফিট থাকার পরামর্শই দিলেন ভাইজান। সঙ্গে আবেদন জানালেন দেশকে পরিষ্কার রাখার।

আজ ২ অক্টোবর বুধবার সারা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী। সেই দিনই সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের উদ্দেশে বার্তা দিলে সলমন। সকলের উদ্দেশে সলমনের আবেদন সুস্থ থাকুন, ফিট থাকুন। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে সলমন বলেন, "আজ গান্ধী জয়ন্তী। সবাই ধুমধাম করে পালন করুন। তার সঙ্গে অনেক বেশি করে ফিটনেসের উপর নজর দিন। দেশকে পরিষ্কার রাখুন। ফিট ইন্ডিয়া। স্বচ্ছ ইন্ডিয়া।"
দেখুন ভিডিও।
https://www.instagram.com/p/B3FfX3nFUsy/?igshid=wjfspiftdmpo