Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফোন ধরেননি শাহরুখ, গান গেয়েই তাই জন্মদিনের শুভেচ্ছা সলমনের

দ্য ওয়াল ব্যুরো: ৫৪তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে শাহরুখ খানকে ফোন করেছিলেন অনেকেই। লাগাতার ফোন আসায় সকলের ফোন ধরে জবাব দিয়ে উঠতে পারেননি কিং খান। তবে এই বাদ যাওয়া ফোনের মধ্যে ছিল সলমন খানের ফোনকল। শাহরুখ তাঁর ফোন না ধরায় একটু দুঃখই পেয়েছেন ভা

ফোন ধরেননি শাহরুখ, গান গেয়েই তাই জন্মদিনের শুভেচ্ছা সলমনের

শেষ আপডেট: 3 November 2019 14:11

দ্য ওয়াল ব্যুরো: ৫৪তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে শাহরুখ খানকে ফোন করেছিলেন অনেকেই। লাগাতার ফোন আসায় সকলের ফোন ধরে জবাব দিয়ে উঠতে পারেননি কিং খান। তবে এই বাদ যাওয়া ফোনের মধ্যে ছিল সলমন খানের ফোনকল। শাহরুখ তাঁর ফোন না ধরায় একটু দুঃখই পেয়েছেন ভাইজান। প্রকাশ্যে জানালেন সে কথাও। শনিবার ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। হায়দরাবাদ থেকেই সেদিন শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সলমন। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল সলমনের সঙ্গে হাজির রয়েছেন বলিউডের আরও অনেক তারকাই। সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, আয়ুষ শর্মা, সোহেল খান সহ আরও অনেকেই সলমনের সঙ্গে এদিন শুভেচ্ছা জানিয়েছিলেন শাহরুখকে। https://www.instagram.com/p/B4YARJmFYf4/ হ্যাপি বার্থ ডে গান গেয়ে উইশ করার পর দু'হাত ছড়িয়ে শাহরুখের আইকনিক পোজ দিতেও দেখা গিয়েছেন ভিডিওতে হাজির অভিনেতাদের। নিজের ইনস্টাগ্রাম থেকেই এই ভিডিও শেয়ার করেছেন সলমন। আর ভিডিও শেষের মুহূর্তেই ভাইজান বলেছেন, "আরে, আমার ফোনটা তো ধরতে পারতে।" সলমনের কথায় তখন হাসির রোল উঠেছে বাকিদের মধ্যে। পাল্টা জবাব দিয়েছেন শাহরুখও। তিনি লিখেছেন, "ধন্যবাদ। আজ তোমাকে খুব মিস করেছি। তবে আমি খুব খুশি যে তুমি এখন হায়দরাবাদে রয়েছে। সেখানকার মানুষদের আনন্দ দিচ্ছ। আমি খুশি কারণ ওটা আমার মায়ের শহর। তাড়াতাড়ি ফিরে এসো যাতে জন্মদিনের শুভেচ্ছাটা আমায় জড়িয়ে ধরে দিতে পারো।" https://www.instagram.com/p/B4P0-SVFSNd/ কয়েকদিন আগেই অমিতাভ বচ্চনের দিওয়ালি পার্টিতে আগুনের হাত থেকে ঐশ্বর্যা রাইয়ের ম্যানেজারকে বাঁচিয়েছিলেন শাহরুখ খান। নিজেও সামান্য চোট পেয়েছিলেন হাতে। শাহরুখের এমন সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিল নেট দুনিয়া। শুভেচ্ছা জানিয়েছিলেন বি-টাউনেরও অনেকেই। তবে একেবারে অন্য কায়দায় কিং খানের প্রশংসা করেছিলেন সলমন। ইনস্টগ্রামে শাহরুখের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর একটা ক্লিপিং শেয়ার করেন সলমন। সঙ্গে নিজেই দেন ভয়েস ওভার। সেখানে সলমনকে বলতে শোনা যায়, “হিরো তো সেই হয় যে আগুনের মধ্যে ঝাঁপিয়ে, আগুন নিভিয়ে কাউকে বাঁচায়।”

```