Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

যাঁরা ভয় পেয়েছেন তাঁরাই বেঁচে গেছেন, সেলফ আইসোলেশন থেকে বার্তা সলমনের

দ্য ওয়াল ব্যুরো: ‘যো ডর গয়া সমঝো মর গয়া’-----শোলে ছবির এই বিখ্যাত ডায়লগের সঙ্গে পরিচিত সকলেই। তবে এবার সলমন খান বলছেন, “যো ডর গয়া সমঝো বচ গয়া, অউর বহত লোগো কো বচায়া।“ কিন্তু আচমকা কেন গব্বর সিংয়ের এই চিরাচরিত সংলাপ বদলে দিলেন ভাইজান! এর কা

যাঁরা ভয় পেয়েছেন তাঁরাই বেঁচে গেছেন, সেলফ আইসোলেশন থেকে বার্তা সলমনের

শেষ আপডেট: 6 April 2020 12:30

দ্য ওয়াল ব্যুরো: ‘যো ডর গয়া সমঝো মর গয়া’-----শোলে ছবির এই বিখ্যাত ডায়লগের সঙ্গে পরিচিত সকলেই। তবে এবার সলমন খান বলছেন, “যো ডর গয়া সমঝো বচ গয়া, অউর বহত লোগো কো বচায়া।“ কিন্তু আচমকা কেন গব্বর সিংয়ের এই চিরাচরিত সংলাপ বদলে দিলেন ভাইজান! এর কারণ ভারতে ত্রাস তৈরি করা নোভেল করোনাভাইরাস। কোভিড ১৯ সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে তিন সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। তবে তার আগে থেকেই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে সলমন। বাড়ি থেকে দূরে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর ভাই সোহেল খানের ছেলে নির্বাণও। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ভাইজান। সেখানে দেখা গিয়েছে ভাইপো নির্বাণের সঙ্গে কথোপকথনে ব্যস্ত তিনি। সলমন জানিয়েছেন, প্রায় তিন সপ্তাহের বেশি বাবাকে দেখেননি তিনি। বাড়ি থেকে দূরে রয়েছেন। আর সলমনের বাবা সেলিম খান রয়েছেন বাড়িতে। ভাইজানের পাশাপাশি নির্বাণও জানিয়েছে তিন সপ্তাহের বেশি সময় হয়েছে গিয়েছে তিনিও তাঁর বাবা সোহেল খানের সঙ্গে দেখা করেননি। https://www.instagram.com/p/B-nEqe1lEl3/ আর এইসবের মাঝখানে সলমন এবং নির্বাণ দু’জনকেই বারবার বলতে শোনা গিয়েছে যে তাঁরা ভয় পেয়েছেন। দু’জনের বলেছেন, “হ্যাঁ আমরা ভয় পেয়েছি এটা বলতে কোনও দ্বিধা নেই। এই পরিস্থিতিতে কারওরই বেশি সাহস না দেখানোই ভাল। কারণ দেশের সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী ভয় পেয়ে বাড়িতে থাকলেই আপনি নিজেও নিরাপদে থাকবেন, বাকিদেরকেও রাখবেন।“ বাড়ির লোকের থেকে দূরে থাকাটা খুবই কষ্টের। কিন্তু এখন এটাই প্রয়োজন। ভারতেও ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিচ্ছে মৃতের সংখ্যাও। যেনতেনপ্রকারেণ সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। আর তাই জারি হয়েছে লকডাউন। খুব প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। এমনকি নিয়ম না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে সরকারের তরফে।

```