Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সলমনের নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি', ২০২১-এর ইদে আসছে বিগস্ক্রিনে

দ্য ওয়াল ব্যুরো: সবে নতুন বছর শুরু হয়েছে। এর মধ্যেই পরের বছর ইদের সিনেমার নাম ঘোষণা করে দিলেন সলমন খান। টুইট করে ভাইজান জানিয়েছেন, ২০২১ সালের ইদে রিলিজ হবে তাঁর নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'। পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। আর গল্প ল

সলমনের নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি', ২০২১-এর ইদে আসছে বিগস্ক্রিনে

শেষ আপডেট: 11 January 2020 07:37

দ্য ওয়াল ব্যুরো: সবে নতুন বছর শুরু হয়েছে। এর মধ্যেই পরের বছর ইদের সিনেমার নাম ঘোষণা করে দিলেন সলমন খান। টুইট করে ভাইজান জানিয়েছেন, ২০২১ সালের ইদে রিলিজ হবে তাঁর নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'। পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। আর গল্প লিখেছেন সাজিদ নাদিয়াওয়ালা। ভাইজানের নতুন ছবি প্রযোজনাও করবেন এই নাদিয়াওয়ালাই। https://twitter.com/BeingSalmanKhan/status/1215547133102841857 এ বছর ইদেও আসছে সলমনের সিনেমা 'রাধে' পরিচালনায় রয়েছেন প্রভুদেবা। গত বছর অক্টোবর মাসে দিওয়ালির সময় সলমন খান জানিয়েছিলেন 'রাধে' ছবির কথা। দাবাং সিরিজের তিন নম্বর ছবি রিলিজের আগে টুইট করে ভাইজান লিখেছিলেন, "অনেকেই জানতে চেয়েছিলেন দাবাং-৩ এর পরে কবে কী ছবি আসছে। নিন তারই জবাব দিলাম। ২০২০-র ইদে রিলিজ হবে রাধে।" https://youtu.be/guqjxWjuSno 'রাধে' ছবির প্রযোজনায় রয়েছেন সলমনের ভাই সোহেল খান। ছবির নাম প্রকাশের সঙ্গে সঙ্গে একটি মোশন পোস্টারও রিলিজ করেছিলেন অভিনেতা। সেখানে বন্দুক হাতে নানা রকম আকশন স্টান্ট করতে দেখা গিয়েছে সলমনকে। ছবির ট্যাগলাইন, 'ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'। মারকাটারি অ্যাকশন স্টান্ট দেখে বোঝাই যাচ্ছে এবছর ইদে বক্স অফিস কাঁপাবে সলমনের ছবি। ২০১৯-এর ক্রিসমাসের আগেই রিলিজ হয়েছে 'দাবাং-৩'। চুলবুল পাণ্ডে পুলিশ অফিসার হওয়ার আগে কেমন ছিলেন, ঠিক কেমন ছিল তাঁর রোজনামচা, কেনই বা তিনি পুলিশ হলেন এইসবই দেখানো হয়েছে দাবাং-৩ ছবিতে। এই সিনেমাতেই ডেবিউ হয়েছে মহেশ মঞ্জরেকরের মেয়ে সাইয়ের। সাই এবং সল্লু মিঞার অনস্ক্রিন কেমিস্ট্রিও নিয়েও দেদার আলোচনা হয়েছে বলিউডে। বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করেছে দাবাং সিরিজের তৃতীয় ছবি। দাবাং-৩-এর সাফল্যের পরই ভাইজানের ভক্তরা মেতেছিলেন 'রাধে' নিয়ে। আর তার মাঝেই আগামী বছর ইদের ছবির ঘোষণাও করে দিয়েছেন সলমন খান। তাই দর্শক মহলে এখন উন্মাদনা তুঙ্গে। 'রাধে' এবং 'কভি ইদ কভি দিওয়ালি' যে জমিয়ে ব্যবসা করবে সে ব্যাপারেও নিশ্চিত ভাইজানের ফ্যানরা। বিগ স্ক্রিনে এই দুই ছবি কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।

```