
শেষ আপডেট: 29 August 2020 13:24
এর আগে সাম্প্রতিক সময়ে চারটি হিন্দি ছবির রেটিং 'সড়ক-২'-এর মতোই খারাপ ছিল। কিন্তু এতটাও কম ছিল না। অজয় দেবগণের 'হিম্মতওয়ালা'- এবং রাম গোপাল ভার্মার 'ফায়ার' ছবিররেটিং ছিল ১.৭। অভিষেক বচ্চন অভিনীত 'দ্য লেজেন্ড অফ দ্রোনা' এবং হিমেশ রেশমিয়ার 'কর্জ'-এর রেটিং ছিল ২। তবে সেইসব রেকর্ড ভেঙে দিয়ে এখন 'লোয়েস্ট রেটেড' ফিল্ম 'সড়ক-২'। ছবি দেখে নেটিজেনদের বেশিরভাগই বলেছেন, "নেটের ডেটা খরচ করে সময় নষ্ট করা অর্থহীন।" কেউবা বলেছেন, "এত হতাশ দীর্ঘদিন কোনও ছবি দেখে হইনি।" কারও মতে, "সিনেমা এত বোরিং হতে পারে জানতাম না।"
ইউটিউবে ছবির ট্রেলর রিলিজের পরেও দেখা গিয়েছিল এমনই ট্রেন্ড। গত ১২ অগস্ট রিলিজ হয়েছিল 'সড়ক-২'-এর ট্রেলর। তারপর থেকে এখনও পর্যন্ত এই ইউটিউব ট্রেলর ভিউ হয়েছে ৭ কোটিরও বেশি। কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজলাইকের সংখ্যা। 'সড়ক-২'-এর ট্রেলর ডিজলাইকের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ। তার জেরেই এটি এখন বিশ্বের দ্বিতীয় 'মোস্ট ডিজলাইকড' ভিডিও। পিছনে ফেলেছে জাস্টিন বিবারকেও। এই পপ তারকার 'বেবি' গানটি প্রায় এক দশক ধরে 'সেকেন্ড মোস্ট ডিজলাইকড' ভিডিওর জায়গা দখল করে রেখেছিল। এখন সেই জায়গায় রয়েছে 'সড়ক-২'-এর ট্রেলর।