Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সুশান্তকে নিয়ে ছবি, নামভূমিকায় অভিনেতার 'হামসকল' শচীন, রিলিজ হল পোস্টার

দ্য ওয়াল ব্যুরো: শচীন তিওয়ারি। গত একমাসে এই নামের সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। এতদিন শচীন ছিলেন কেবল টিকটক স্টার। তবে এ বার বড় পর্দায় আসছেন তিনি। শচীনের এই রাতারাতি সাফল্যের কারণ তাঁর চেহারা, মুখের গড়ন, হাঁটাচলার ভঙ্গি। আদবকায়দা আর চেহারার আ

সুশান্তকে নিয়ে ছবি, নামভূমিকায় অভিনেতার 'হামসকল' শচীন, রিলিজ হল পোস্টার

শেষ আপডেট: 20 July 2020 14:13

দ্য ওয়াল ব্যুরো: শচীন তিওয়ারি। গত একমাসে এই নামের সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। এতদিন শচীন ছিলেন কেবল টিকটক স্টার। তবে এ বার বড় পর্দায় আসছেন তিনি। শচীনের এই রাতারাতি সাফল্যের কারণ তাঁর চেহারা, মুখের গড়ন, হাঁটাচলার ভঙ্গি। আদবকায়দা আর চেহারার আদলে শচীন বারবার মনে করিয়ে দেন দর্শকদের অতি প্রিয় এক অভিনেতাকে। তিনি সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুর পর থেকেই শচীনের সঙ্গে সুশান্তের অদ্ভুত মিল খুঁজে পেয়েছে নেট দুনিয়া। রাতারাতি স্টার হয়ে গিয়েছেন শচীন। সোশ্যাল মিডিয়ায় বেড়েছে লাইক-ফলোয়ারের সংখ্যা। এ বার সুশান্তের বায়োপিক নিয়ে সিলভার স্ক্রিনে আসতে চলেছেন তিনি। ছবির নাম, 'sucide or murder, a star was lost'। পরিচালনায় রয়েছেন শমীক মৌলিক। আর ছবি প্রযোজনা করবেন বিজয় শেখর গুপ্ত। এই সিনেমায় সুর দেবেন মিউজিক ডিরেক্টর শ্রদ্ধা পণ্ডিত। সুশান্তের মৃত্যুর পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিগ স্ক্রিনে হয়তো এই বছরই রিলিজ হবে অভিনেতার বায়োপিক। এ বার সেই কথাই সত্যি হল। যদিও নির্মাতারা একে সুশান্তের বায়োপিক বলছেন না একেবারেই। বরং তাঁদের মতে ইন্ডাস্ট্রির বাইরে থাকা আসা সব অভিনেতার স্ট্রাগলের গল্প বলবে এই ছবি। ছোট শহর থেকে আসা, অভিনয়ের সঙ্গে কোনও কালেই কোনও যোগ না থাকা কেউ যখন বলিউডের তারকা হয়ে ওঠেন, আবার তারপর হারিয়ে যান হাজার ভিড়ের মাঝে, কেউ বা মুছে যান চিরকালের মতো------সেই রকম অনেক সুশান্তের গল্প নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি। প্রযোজক জানিয়েছেন, এ বছর সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে শ্যুটিং। মুম্বই আর পঞ্জাব বেশিরভাগ শ্যুটিং হবে। ২০২০ সালের ক্রিসমাসকেই ছবি রিলিজের জন্য পাখির চোখ করে এগোচ্ছেন নির্মাতারা। ছবির প্রযোজক বিজয় আহেখর গুপ্তর কথায়, "সুশান্তের মৃত্যু আমাদের সকলকে একদম নাড়িয়ে দিয়ে গেছে। তবে এমন ঘটনা নতুন নয়। ইন্ডাস্ট্রিতে এসে স্বপ্নপূরণে ব্যর্থ হয়ে এর আগেও অনেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। কেউবা আজীবন স্ট্রাগল করেই কাটিয়েছেন। আমাদের ছবি ইন্ডাস্ট্রিতে আসা সেই সমস্ত লোকেদের তথা ছোট শহর থেকে আসা আউটসাইডারদের জার্নির গল্প বলবে। ছবির অন্যান্য চরিত্রদের নামও ধীরে ধীরে জানানো হবে। সেই সঙ্গে বলিউডের ইনসাইডারদের আসল চেহারাও দেখানো হবে সিনেমায়।"

```