Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসা চলছে, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরবো', অবশেষে মুখ খুললেন ঋষি

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নিজের চিকিৎসা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। জানালেন, "আমার চিকিৎসা চলছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আমি। ঈশ্বর চাইলে জলদিই বাড়িও ফিরবো।" ঋষি জানিয়েছেন, তাঁর চিকিৎসা দীর্ঘ সময় ধরে চলবে। আর এই সময়ে

চিকিৎসা চলছে, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরবো', অবশেষে মুখ খুললেন ঋষি

শেষ আপডেট: 25 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নিজের চিকিৎসা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। জানালেন, "আমার চিকিৎসা চলছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আমি। ঈশ্বর চাইলে জলদিই বাড়িও ফিরবো।" ঋষি জানিয়েছেন, তাঁর চিকিৎসা দীর্ঘ সময় ধরে চলবে। আর এই সময়ে ধৈর্য রাখা খুবই প্রয়োজন। তবে শান্ত ভাবে ধৈর্য রাখা যে অভিনেতার স্বভাবে নেই, তাও জানিয়েছেন ঋষি কাপুর। তবে এর পাশাপাশি অভিনেতা বলেন, আপাতত এখন আর নতুন কোনও ছবি নিয়ে ভাবছেন না তিনি। ঋষির কথায়, "এখন একদম রিফ্রেশ হয়ে রিল‍্যাক্সড সময় কাটাচ্ছি। এই ব্রেকটা বোধহয় আমার থেরাপির কাজ করবে।" গত সেপ্টেম্বরেই টুইট করে ঋষি কাপুর জানিয়েছিলেন, চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন তিনি। ভক্তদের কাছে অনুরোধ করে বলেছিলেন, “অযথা কেউ চিন্তা করবেন না। গুজব ছড়াবেন না। ৪৫ বছর ধরে আপনাদের ভালোবাসার জোরেই ইন্ডাস্ট্রিতে রয়েছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব তাড়াতাড়িই দেশে ফিরবো।” এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঋষির একটি ছবি। সেখানে ধূসর রংয়ের চুলে খানিকটা যেন বুড়োটে লাগছিল অভিনেতাকে। আর তাতেই শুরু হয়েছিল জল্পনা। চিকিৎসার কারণেই ঋষি কাপুরের চুলের রঙ পালটে গিয়েছে কিনা সে প্রশ্ন জেগেছিল অনেকেরই মনে। তবে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, আগামী ছবির লুকসের জন্য চুলের রঙ পাল্টেছেন তিনি। https://www.instagram.com/p/BsEOeh3AV2Q/?utm_source=ig_web_copy_link এ দিকে নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় সুখী কাপুর পরিবারের একটি ছবি শেয়ার করেছিলেন নীতু । ‘হ্যাপি ফ্যামিলি’-র সেই ফ্রেমে নীতুর সঙ্গে ছিলেন ঋষি কাপুরও। ছিলেন রণবীর, তাঁর বোন ঋদ্ধিমা। হাজির ছিলেন আলিয়াও। ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন নীতু। সেইসঙ্গে লিখেছিলেন, আগামী দিনে ক্যানসার যেন কেবল একটা রাশিরই নাম হয়। নীতুর এই পোস্টের পরেই শুরু হয় জল্পনা। অনেকেই ধরে নিয়েছিলেন মারণ রোগ ক্যানসারেই আক্রান্ত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। যদিও এ বিষয়ে বিস্তারিত ভাবে কিছুই জানাননি ঋষি বা তাঁর পরিবারের কেউ। কী অসুখ হয়েছে অভিনেতার তাও জানা যায়নি। তবে ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর জানিয়েছিলেন, তাঁর ভাই সুস্থই রয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রণধীর বলেন, “আমি বেশি কিছু জানি না। তবে এটা জানি যে ঋষি ভালো আছে। খুব তাড়াতাড়িই দেশে ফিরবে ও।” এর পাশাপাশি ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে রটা গুজবের বিরুদ্ধেও কড়া ভাষায় সমালোচনা করেছেন রণধীর। তাঁর কথায়, “যাঁর যা ইচ্ছে বলুন। আমরা সবাই ঋষির দেশে ফেরার জন্যই এখন অপেক্ষা করছি।” নিউ ইয়র্কে চিকিৎসা চলাকালীন সোনালী বেন্দ্রে, তাঁর স্বামী গোল্ডি বেহল, প্রিয়াঙ্কা চোপড়া, জাভেদ আখতার, অনুপম খের, শাহরুখ খানের মতো সিনেমা জগতের তারকারা তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন ঋষি। এমনকী হলিউডের নামকরা অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গেও দেখা হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতার। প্রত্যেকেই ঋষিকে শুভেচ্ছা জানিয়েছিলেন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন।

```