Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'জয়েশভাই জোরদার', রণবীরের নতুন ছবির ফার্স্ট লুকেই বাজিমাত

দ্য ওয়াল ব্যুরো: চরিত্রের জন্য নিজেকে বারবার ভেঙেছেন রণবীর সিং। পেশওয়া বাজিরাও হোক বা আলাউদ্দিন খিলজি কিংবা মুম্বইয়ের ধারাভি বস্তির গলি বয় সবেতেই নিজের একশ শতাংশ দিয়ে অভিনয় করেছেন রণবীর। নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রতিটি চরিত্র

'জয়েশভাই জোরদার', রণবীরের নতুন ছবির ফার্স্ট লুকেই বাজিমাত

শেষ আপডেট: 4 December 2019 14:31

দ্য ওয়াল ব্যুরো: চরিত্রের জন্য নিজেকে বারবার ভেঙেছেন রণবীর সিং। পেশওয়া বাজিরাও হোক বা আলাউদ্দিন খিলজি কিংবা মুম্বইয়ের ধারাভি বস্তির গলি বয় সবেতেই নিজের একশ শতাংশ দিয়ে অভিনয় করেছেন রণবীর। নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রতিটি চরিত্র। আসন্ন ছবি ৮৩-তে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে তাঁকে। নয়া অবতারে রণবীরকে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। https://twitter.com/RanveerOfficial/status/1202097929911033857 এরই মধ্যে ৮৩-র পর নিজের আগামী ছবি ঘোষণা করে দিলেন রণবীর। এবার গুজরাতি জয়েশভাইয়ের চরিত্রে পর্দায় আসবেন তিনি। রিলিজ হয়েছে ছবির ফার্স্ট লুক। অভিনেতা নিজেই বলছেন, 'জয়েশভাই একদম জোরদার'। আর ফ্যানরা রণবীরের নতুন লুকস দেখে বলছেন, 'বহুত সরস ছে'। ফার্স্ট লুকেই বোঝা গিয়েছে জয়েশভাই ভারি মজার মানুষ। কমেডি চরিত্রে রণবীর যে বেশ সপ্রতিভ সে প্রমাণ পর্দায় আগেই পেয়েছেন দর্শকরা। এবার ফের হাসিতে ভরপুর দারুণ মজার এক ছবি নিয়ে হাজির হতে চলেছেন রণবীর। পরিচালনায় রয়েছেন দিব্যাঙ্গ ঠাক্কর। গুজরাতি ছবির দুনিয়ায় দিব্যাঙ্গ পরিচিত মুখ। তবে বলিউড পরিচালক হিসেবে এটাই তাঁর ডেবিউ ফিল্ম। চলতি বছর মে মাসেই রণবীর জানিয়েছিলেন ৮৩-র পর তাঁরা আগামী ছবির কথা। এবার সামনে এল তাঁর নতুন লুক। ঢেউ খেলিয়ে আঁচড়ানো চুল। সঙ্গে সরু গোঁফ। দাড়ির লেশমাত্র নেই। পরনে কমলা আর নীল কম্বিনেশনের প্রিন্টেড শার্ট আর ডিপ কালারের প্যান্ট। সবমিলিয়ে একদম নিখুঁত 'গুজরাতি ছোকরা'। পোস্টারে দেখা গিয়েছে জয়েশভাইয়ের পিছনে লম্বা ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মহিলা। রণবীরের ডেবিউ ফিল্ম 'ব্যান্ড বাজা বারাত'-এর প্রোডিউসার মনীশ শর্মা প্রযোজনা করবেন এই ছবি। https://www.instagram.com/p/Bx87C2mBuWG/ ছবির স্ক্রিপ্ট আর নিজের চরিত্রে জয়েশভাইকে নিয়ে দারুণ উত্তেজিত রণবীর নিজেও। অভিনেতার কথায়, "এটা একটা মিরাকল স্ক্রিপ্ট। এই ছবি সবার জন্য। প্রথমবার স্ক্রিপ্ট শুনেই খুব ভাল লেগেছিল। মুগ্ধ হয়ে তখনই হ্যাঁ বলে দিয়েছিলাম। হাসি-মজা-ঠাট্টা-রসিকতার সঙ্গে সুন্দর বার্তাও দেবে এই ছবি।" যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবি মুক্তির অপেক্ষায় এখন দিন গুনতে শুরু করেছেন রণবীরের ভক্তরা। https://www.instagram.com/p/Bx86ff8B3wP/

```