Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আপনাকে বিয়ে করতে চাওয়া কি অনুচিত?', মাধবনের হাসিতে মজে প্রস্তাব তরুণীর

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের কাছে আর মাধবন মানে নস্ট্যালজিয়া। 'রহেনা হ্যায় তেরে দিল মে' ছবিতে দিয়া মির্জার সঙ্গে মাধবনের রোম্যান্স, ছবির অসমান্য সব রোম্যান্টিক গান, কলেজ লাইফের ভরপুর প্রেম বোঝানোর জন্য তখন 'ম্যাডি' নামটাই

'আপনাকে বিয়ে করতে চাওয়া কি অনুচিত?', মাধবনের হাসিতে মজে প্রস্তাব তরুণীর

শেষ আপডেট: 24 July 2019 20:25

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের কাছে আর মাধবন মানে নস্ট্যালজিয়া। 'রহেনা হ্যায় তেরে দিল মে' ছবিতে দিয়া মির্জার সঙ্গে মাধবনের রোম্যান্স, ছবির অসমান্য সব রোম্যান্টিক গান, কলেজ লাইফের ভরপুর প্রেম বোঝানোর জন্য তখন 'ম্যাডি' নামটাই ছিল যথেষ্ট। বয়স যতো বাড়ছে, ততই যেন হ্যান্ডসাম হচ্ছেন মাধবন। সম্প্রতি আবার মুচকি হেসে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। তাই দেখেই অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক অষ্টাদশীর তরুণী। হবে নাই বা কেন। ৪৯ বছরেও স্টাইল-স্টেটমেন্টে যে কোনও উঠতি হিরোকে হার মানা তে পারবেন মাধবন। আর তাই 'ম্যাডি-র প্রেমে পাগল ওই তরুণী সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেছেন মাধবনকে। অভিনেতার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে ওই তরুণী লিখেছেন, "আমার বয়স এখন ১৮। আপনাকে বিয়ে করতে চাওয়া কি খুব অনুচিত হবে?" ভক্তের এ হেন প্রশ্নের জবাব বেশ কায়দা করেই দিয়েছেন মাধবন। একটুও না চটে, বরং হাল্কা মেজাজেই অভিনেতা লিখেছেন, "ভগবান তোমার মঙ্গল করুন। অনেক ভালো কাউকে খুঁজে পাবে তুমি।" নেটিজেনদের অনেকেই ম্যাডির এই উত্তরের প্রশংসা করেছেন। তবে মজা করে ওই তরুণীকে অনেকেই বলেছেন, "মাধবনকে বিয়ে করার জন্য মেয়েদের লাইন রয়েছে। তুমিও সেই লাইনেই দাঁড়াও।"   শাহরুখ-অনুষ্কার 'জিরো' ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল মাধবনকে। এর আগে 'চকোলেট বয়' ইমেজ বদলে রাগি-বদমেজাজি বক্সিং কোচের ভূমিকাতেও 'শালা খরুস' ছবিতে অভিনয় করেছিলেন মাধবন। তবে বি-টাউনে অনেকদিন ধরেই সেভাবে আর দেখা যায় না এই অভিনেতাকে। বরং দক্ষিণী ছবির জগতে পরপর দুটো ছবি করেছেন মাধবন। 'বিক্রম বেধা' ও 'সব্যসাচী' নামে দুটি ছবিরই বক্স অফিস কালেকশন বেশ ভালোই। আপাতত মাধবন ব্যস্ত তাঁর আগামী প্রোজেক্ট 'রকেট্রি:দ্য নামবি এফেক্ট' নিয়ে। মহাকাশবিজ্ঞানী এস নামবি নারায়ণনের চরিত্রে এই ছবিতে দেখা যাবে মাধবনকে। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি।

```