
শেষ আপডেট: 20 July 2019 09:43
জন্মদিনে মিসেস জোনাসকে এমনই উপহার দিয়েছেন নিক জোনাস। মিয়ামি'র থিম পার্টিতে প্রিয়াঙ্কার বার্থ ডে সেলিব্রেশনের বহর দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া হয়েছে নেটিজেনদের। বাকি উপহার তো ছেড়েই দিন, কেক দেখেই হাঁ হয়ে গিয়েছেন সকলে। লাল রঙয়ের ক্রিম, গোল্ডেন-সিলভার গ্লিটার মেশানো পেল্লাই কেক দেখে আপ্লুত প্রিয়াঙ্কা নিজেও। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই তা স্পষ্ট।
প্রিয়াঙ্কার বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন কাজিন সিস্টার পরিণীতিও। নিকের সঙ্গে দিদির জন্মদিনের পার্টি সাজাতে হাত লাগিয়েছিলেন তিনিও। দুই বোনের বেশ হাসি হাসি মুখের ছবিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। তবে পার্টিতে পেল্লাই কেক ছাড়াও দেখার মতো ছিল বার্থ ডে গার্লের আউটফিট। গাঢ় লাল গ্লিটারি মেটেরিয়ালের গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা। মাথা ছিল বার্থ ডে গার্ল লেখা মুকুটও। সব মিলিয়ে মিসেস জোনাসের জন্মদিনের পার্টির আয়োজন ছিল জমজমাট।
