
শেষ আপডেট: 1 December 2019 14:36
প্রথম ছবিতে চমক রাখতে চেয়েছিলেন সত্যজিৎ। পরিচালকের কথায়, "এমন কিছু করতে চেয়েছিলাম যেটা মানুষের মনে অনেকদিন পর্যন্ত থেকে যাবে। তাই এমন কনসেপ্ট নিয়ে ছবি বানিয়েছি। এর আগে চিত্রকরদের নিয়ে সেভাবে ছবি হতে দেখা যায়নি। আর একজন অন্ধ ছেলের চিত্রকর হয়ে ওঠার জার্নিতে যে নানা ওঠাপড়া থাকবে সেটা তো সকলেই বুঝতে পারছেন। প্রচুর হতাশা এবং হাজার বাধা কাটিয়ে সাফল্যের দোড়গোরায় পৌঁছে ইম্যানুয়েল যে আনন্দ পায় সেটাই তুলে ধরতে চেয়েছি আমার ছবিতে। আর এই জার্নির অনেকটা জুড়ে অবশ্যই রয়েছেন ইম্যানুয়েলের মা।"
ইমানুয়েলের ভূমিকায় দেখা যাবে কোচবিহারের ছেলে রাশেদ রহমানকে। রাশেদের বিপরীতে সায়ন্তী চট্টরাজ। তাঁকে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মেয়ের চরিত্রে দেখবেন দর্শক। ইমানুয়েলের মায়ের চরিত্রে থাকছেন শ্রীলা ত্রিপাঠী। ১৭ বছর ধরে ওড়িশার ছোট ও বড় পর্দায় কাজ করছেন তিনি। ইম্যানুয়েল ছাড়াও ছবিতে রয়েছে আরেকজন চিত্রকরের চরিত্র। সেখানে অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ। ইম্যানুয়েলের জীবনে ভীষণ ভাবে প্রভাব ফেলবেন এই চিত্রকর।
ইতিমধ্যেই সত্যজিতের ছবি 'পেন্টিংস ইন দ্য দার্ক' বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছে। কলকাতার ‘ভার্জিন স্প্রিং সিনেফেস্ট'-এ বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং, বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, বেস্ট ভি এফ এক্স-এর খেতাব পেয়েছে এই ছবি। এছাড়াও লন্ডন লিফট-অফ ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসিত হয়েছে এই ছবি। ডিসেম্বরেই রিলিজ হতে চলেছে সত্যজিতের স্বপ্নের প্রোজেক্ট।
রইল ছবির ট্রেলর।
https://www.youtube.com/watch?v=wJG8Apa79Jg