
শেষ আপডেট: 24 September 2019 08:51
তবে সোশ্যাল মিডিয়ায় এতদিন সেভাবে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেননি নিখিল বা নুসরতের কেউই। বোদরুমে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন নুসরতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তীও। কিন্তু তাঁকেও সে ভাবে বান্ধবীর বিয়ের ছবি শেয়ার করতে দেখা যায়নি। ওই টুকটাক ঝলক মিলেছিল টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রামে। তবে বিয়ের ঠিক তিনমাসের মধ্যেই বোদরুমের অনুষ্ঠানের খুঁটিনাটি শেয়ার করলেন নুসরত। ফেসবুকে নিজেদের বিয়ের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
https://www.facebook.com/nusratchirps/videos/1300488663458415/?t=228
মুহূর্তেই তা হয়েছে ভাইরালও। পছন্দের অভিনেত্রীর জীবনের স্পেশ্যাল মোমেন্টের সব কিছু খুঁটিয়ে দেখতে নুসরতের ভক্তদের মধ্যেও শুরু হয়েছে উন্মাদনা। আর ভিডিও-র প্রতিটি মুহূর্তই বলে দিচ্ছে বিয়ের অনুষ্ঠান জমিয়ে উপভোগ করেছেন মিঞা-বিবি। লাল লেহেঙ্গা থেকে দুধসাদা গাউন কিংবা সঙ্গীতের লেহেঙ্গা, সবেতেই নুসরতকে মানিয়েছিল দারুণ। পাল্লা দিয়ে জমকালো পোশাকে সেজেছিলেন নিখিলও। নাচ-গান-ফুর্তির মাঝে লেন্সবন্দি হয়েছে তারকা জুটির একান্ত মুহূর্তও। একে অন্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে মগ্ন ছিলেন অন্য জগতে। আর সব কিছুর মধ্যেই জমিয়ে আনন্দ করেছিলেন মিমি চক্রবর্তীও।