
শেষ আপডেট: 19 June 2019 18:30
টুকটুকে লাল লেহেঙ্গা। তাতে ঠাসা বুনোটে সিলভার সিকুয়েন্সের কাজ। সঙ্গে মানানসই ভারী গয়না। দু'হাতে গাঢ় মেহেন্দি। সঙ্গে শোভা পাচ্ছে লাল আর রূপোলি কম্বিনেশনের চুরা। গোটা সাজে সিলভারের পাশাপাশি রয়েছে গোল্ডেন সিকুয়েন্সের ছোঁয়াও। সব মিলিয়ে নুসরত জাহানকে লাগছিল এক্কেবারে পারফেক্ট ব্রাইড।
সাজগোজে অবশ্য পিছিয়ে নেই নিখিলও। হাল্কা কাজের সাদা শেরওয়ানির সঙ্গে নিখিলের পরনে ছিল জমকালো কাজ করা দোপাট্টা। মাথায় বাঁধা ম্যাচিং পাগড়ি। মিঞা-বিবি দু'জনের গলাতেই ছিল সাদা-গোলাপি ফুলের মালা। মুগ্ধ দৃষ্টিতে একে অন্যের দিকে তাকিয়ে ছিলেন নিখিল-নুসরত। ঠিক সেই সময়েই মুহূর্ত লেন্সবন্দি করেছেন কেউ।
আরও পড়ুন: মেহেন্দি দিয়ে হাতে লেখা ‘#NJaffair’, নাচে-গানে জমজমাট নিখিল-নুসরতের সঙ্গীত
তুরস্কের বোদরুম শহরে সিক্স সেন্সেস কাপলায়াঙ্কায় বসেছিল নিখিল-নুসরতের জমকালো বিয়ের আসর। ১৯ মে ছিল সাবেকি মতের বিয়ে। ভক্তরা অপেক্ষাতেই ছিলেন কখন প্রকাশ্যে আসবে নবদম্পতির ছবি। বিয়ওর পর নুসরতকে দেখতে কেমন লাগছে একঝলক তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। শেষ পর্যন্ত প্রকাশ্যে এল ছবি।