Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চারহাতের শিশু! আসছে 'লক্ষ্মী ছেলে'

দ্য ওয়াল ব্যুরো: বাবার পরিচালনায় এই প্রথম পর্দায় আসছেন ছেলে। বিগ স্ক্রিনে হাতেখড়ি অবশ্য হয়েছে আগেই। অভিনয় দক্ষতায় বিপুল প্রশংসাও পেয়েছিলেন ছেলে। তবে এ বার রোমাঞ্চ যেন একটু বেশিই। পরিচালকের আসনে এ বার কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সিনেমায় অভিনয় করব

চারহাতের শিশু! আসছে 'লক্ষ্মী ছেলে'

শেষ আপডেট: 13 October 2019 11:42

দ্য ওয়াল ব্যুরো: বাবার পরিচালনায় এই প্রথম পর্দায় আসছেন ছেলে। বিগ স্ক্রিনে হাতেখড়ি অবশ্য হয়েছে আগেই। অভিনয় দক্ষতায় বিপুল প্রশংসাও পেয়েছিলেন ছেলে। তবে এ বার রোমাঞ্চ যেন একটু বেশিই। পরিচালকের আসনে এ বার কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সিনেমায় অভিনয় করবেন ছেলে উজান। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ-এর পরিচালনায় বাবা-ছেলে জুটির নতুন ছবির নাম 'লক্ষ্মী ছেলে'। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেই রিলিজ হল ছবির ফার্স্ট লুক। প্রথম পোস্টারেই বাজিমাত করেছেন পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায় যে ফের একবার দর্শকদের একদম অন্যরকমের ছবি উপহার দিতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যেই বাজি ধরে ফেলেছেন ভক্তরা। পোস্টারে ঝলক মিলেছে উজানের। তার কোলে রয়েছে এক ছোট্ট বাচ্চা। লক্ষ্মী ঠাকুরের মতো ওই শিশুর রয়েছে চারহাত। আর সেখানেই রয়েছে গল্পের টুইস্টে। পোস্টারে লেখা 'সত্য ঘটনা অনুপ্রাণিত' এবং 'an angel's kiss' ইতিমধ্যেই রহস্য তৈরি করেছে। https://twitter.com/WindowsNs/status/1183208232325537792 প্রথমে ছবির নাম শুনে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন এ বার হয়তো কমেডি ফিল্ম বানাতে চলেছেন কৌশিল গঙ্গোপাধ্যায়, যার মুখ্য চরিত্রে থাকবেন উজান। আদতে উজান কতটা লক্ষ্মী ছেলে তা নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। তবে সব ভাবনা নস্যাৎ করে দিয়ে প্রথম পোস্টারেই কৌশিক বুঝিয়ে দিলেন একেবারে অন্য ঘরানার ছবি নিয়ে আসতে চলেছেন তিনি। গল্পের মোড়কে থাকবে নানান টুইস্ট। ২০২০ সালে রিলিজ হবে উজান গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা ছবি 'লক্ষ্মী ছেলে'। ছোট করে ছাঁটা চুল, দৃষ্টিতে এক অদ্ভুত কষ্টের গল্প নিয়ে পর্দায় আসছেন তিনি। উইনডোজ প্রোডাকশনের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এটাই প্রথম কাজ। তবে উজান এক্ষেত্রে পুরনো খেলোয়াড়। কারণ এই হাউসের ছবি ‘রসগোল্লা’-তেই ডেবিউ করেছেন তিনি। পাভেলের পরিচালনায় সে ছবিতে নবীন ময়রার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছিল দেদার। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be/

```