Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রোজা, বম্বের অরবিন্দ এবার রাজনীতিক এমজেআর, সামনে এল নতুন লুক

দ্য ওয়াল ব্যুরো: বায়োপিক এখন বলিউডের ট্রেন্ড। এবার পর্দায় আসছে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'। আম্মার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। জয়ললিতা রূপে তাঁর লুকস আগেই প্রকাশ পেয়েছে। তবে আম্মার বায়োপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এমজেআর-এর লুক

রোজা, বম্বের অরবিন্দ এবার রাজনীতিক এমজেআর, সামনে এল  নতুন লুক

শেষ আপডেট: 17 January 2020 11:43

দ্য ওয়াল ব্যুরো: বায়োপিক এখন বলিউডের ট্রেন্ড। এবার পর্দায় আসছে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'। আম্মার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। জয়ললিতা রূপে তাঁর লুকস আগেই প্রকাশ পেয়েছে। তবে আম্মার বায়োপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এমজেআর-এর লুকস প্রকাশ্যে আসা বাকি ছিল। এবার সেটাই রিলিজ করলেন ছবির নির্মাতারা। 'থালাইভি' ছবিতে এমজেআর-এর চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী। মণিরত্নমের ছবি 'রোজা' এবং 'বম্বে'-র দৌলতে বিটাউনেও অরবিন্দ বেশ পরিচিত মুখ। এবার মারুথুর গোপালা রামাচন্দ্রনের ভূমিকায় পর্দায় আসবেন এই অভিনেতা। এমজেআর ১০৩তম জন্মদিনে অরবিন্দের নতুন লুকস রিলিজ করেছেন 'থালাইভি'-র নির্মাতারা। https://twitter.com/thearvindswami/status/1218007768222720000 শুধু তামিল সিনে দুনিয়ার দক্ষ অভিনেতা হিসেবে নয়, সুদৃঢ় রাজনৈতিক কেরিয়ারের জন্যও বিখ্যাত ছিলেন এমজেআর। আজও মুখে মুখে ফেরে তাঁর নাম। এআইএডিএমকে দলে জয়ললিতাকে নিয়ে এসেছিলেন এমজেআরই। বলা ভাল এমজেআর-এর হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল আম্মার। ১৯৮৭ সালে এমজেআর-এর মৃত্যুর পর দল চালানোর দায়িত্ব নেন জয়ললিতা। ১৯৯১ সালে নির্বাচিত হন তামিলনাড়ুর কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসেবে। Image একবার একটি সাক্ষাৎকারে জয়ললিতা বলেছিলেন তাঁর জীবনের এক ত্ররতীয়াংশে প্রভাব ছিল তাঁর মায়ের। আর বাকিটা অংশ জুড়ে রাজ করতেন এমজেআর। প্রভাব থেকে নিয়ন্ত্রণ সবই ছিল তাঁর। একসঙ্গে বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন জয়ললিতা এবং এমজেআর। সিলভার স্ক্রিনে এবার আম্মা এবং এমজেআর-এর এই সম্পর্কের খুঁটিনাটিই তুলে ধরবেন দক্ষিণি পরিচালক এ এল বিজয়। চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’ এবং ‘মনিকর্ণিকা’-র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র। ২০২০ সালের ২৬ জুন রিলিজ হবে ‘থালাইভি’। https://youtu.be/5y8IO6xHezk জয়ললিতা রূপে কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছিল ত্রোল। মেকআপের আতিশয্যে কঙ্গনাকে চেনাই দায়। ট্রেন্ড বজায় রয়েছে অরবিন্দের ক্ষেত্রে। তরুণ অরবিন্দ বা এখনকার অরবিন্দের সঙ্গে এ চেহারা যেন কোনও মিল নেই। বরং রয়েছে চড়া মেকআপ। কঙ্গনার লুক দেখে নেটিজেনদের একাংশ বলেছিলেন পুরু মেকআপের লেয়ারে হারিয়ে গিয়েছে কঙ্গনার চেহারা মিষ্টত্ব। নায়িকাকে চেনাই যাচ্ছে না। এত মেকআপে জঘন্য লাগছে তাঁকে। কেউবা বলেছিলেন এ চাচি ৪২০-এর কমল হাসান নাকি জয়ললিতা বোঝা মুশকিল। সেই একই অভিযোগ এমজেআর রূপে অরবিন্দের লুকসের ক্ষেত্রেও। পুরু মেকআও, নতুন হেয়ার স্টাইল, গোঁফ-দাড়ি কামিয়ে ক্লিন শেভড লুকে অনেকেরই অরবিন্দকে পছন্দ হয়নি। তবে অনেকেই বলছেন, এমজেআর-চেহারা সঙ্গে দিব্যি মানিয়েছে অভিনেতাকে। এখন এমজেআর-এর ব্যক্তিত্ব অরবিন্দ পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারেন সেটাই দেখার।

```