Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'দিল বেচারা'-র সবটা জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত, রিলিজ হল ট্রেলর

দ্য ওয়াল ব্যুরো: 'জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না। কিন্তু জীবনে কী ভাবে বাঁচব সেটা আমরাই ঠিক করি।' সিলভার স্ক্রিনে এই ডায়লগ এ বার শোনা যাবে সুশান্ত সিং রাজপুতের মুখে। তিনি নিজের জীবনেও নিঃসন্দেহে এমনটাই ভাবতেন। নইলে পাটনা থেকে বলিউডে দাপিয়ে

'দিল বেচারা'-র সবটা জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত, রিলিজ হল ট্রেলর

শেষ আপডেট: 6 July 2020 13:13

দ্য ওয়াল ব্যুরো: 'জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না। কিন্তু জীবনে কী ভাবে বাঁচব সেটা আমরাই ঠিক করি।' সিলভার স্ক্রিনে এই ডায়লগ এ বার শোনা যাবে সুশান্ত সিং রাজপুতের মুখে। তিনি নিজের জীবনেও নিঃসন্দেহে এমনটাই ভাবতেন। নইলে পাটনা থেকে বলিউডে দাপিয়ে বেড়ানোর স্বপ্নটা দেখার সাহস করতেন না। শুধু অভিনয়ের প্যাশনে নামি কলেজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, উজ্জ্বল ভবিষ্যত হেলায় পিছনে ফেলে অনিশ্চয়তার জীবনে লাফ মারতেন না। Kizie Aur Manny renamed Dil Bechara, Saif Ali Khan joins Sushant ... রিলিজ হয়েছে মুকেশ ছাবরা পরিচালিত 'দিল বেচারা'-র ট্রেলর। এই ছবির আগে লেখা হতে পারত 'সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি'। কিন্তু তার বদলে এখন লেখা হচ্ছে এবং আগামী দিনেও লেখা হবে 'সুশান্তের শেষ ছবি'। সাম্প্রতিক সময়ে সম্ভবত দর্শকরা কোনও ছবির ট্রেলরের জন্যই এতটা অধীর আগ্রহে অপেক্ষা করেননি। অবশেষ সব অপেক্ষার অবসান হয়েছে। আর 'দিল বেচারা'-র ট্রেলর দিল জিতে নিয়েছে দর্শকমহলের। আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পাবে এই ছবি।   প্রায় আড়াই মিনিটের ট্রেলরের সবটা জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত। এলোমেলো হেয়ার স্টাইল, প্রাণখোলা হাসি, মজার অঙ্গভঙ্গি, সাবলীল ডায়লগ ডেলিভারি-----সবকিছুতেই ভীষণ চেনা সুশান্তকে একদম অন্যরূপে পাওয়া যাবে এই ছবিতে। প্রত্যেকটা সিন বারবার মনে করিয়ে দিচ্ছে রূঢ় বাস্তবটা। কঠিন এবং কর্কশ হলেও, ভাবতে না চাইলেও বারবার মনে পড়ে যাচ্ছে একটাই কথা, 'এই ছেলেটা আর নেই। মাত্র ৩৪ বছরের ঝকঝকে সুশান্ত এখন শুধুই স্মৃতি বা এই সিনেমার মতোই ফ্রেমবন্দি" https://youtu.be/oIcDxUGts-I এই ছবির গল্প এখন অনেকেরই জানা। তবে মুকেশ ছাবরার পরিচালনায় আর সুশান্তের নিখুঁত অভিনয়ে 'ফ্রেন্ড জোন' শব্দটা এই সিনেমায় নিঃসন্দেহে এক অন্য মাত্রা পাবে। প্রথম ছবি (লিড রোল) হিসেবে সঞ্জনাও বেশ সাবলীল। অনেকদিন পর বলিউডে ফ্রেশ লুকের একজন অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গিয়েছে। ট্রেলর থেকে অনুমান সুশান্ত-সঞ্জনার অনস্ক্রিন কেমিস্ট্রি এই ছবির অন্যতম ইউএসপি হতে চলেছে। আর রয়েছে এ আর রহমানের সুর, যা চিরকালই মন ছুঁয়ে যায়। সুশান্ত সিং রাজপুত আর সঞ্জনা সাংহি ছাড়াও এই ছবিতে রয়েছেন দুই বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। Here's Where And When You Can Watch Sushant Singh Rajput's Last ... তবে বাকি সব কিছুর সঙ্গে এ কথা ভীষণ ভাবে সত্যি যে 'দিল বেচারা' অনেকটা কিজি বসুর গল্প হলেও এর সবটা জুড়েই রয়েছে ম্যানি অর্থাৎ সুশান্ত। তিনি বেঁচে থাকলেও এই একই কথা হয়তো বলতেন তাবড় ফিল্ম ক্রিটিকরা। আর আজ তো সুশান্ত বেঁচেই নেই। তাই দক্ষ অভিনয়ের পাশাপাশি মুকেশ ছাবরার নতুন ছবির অনেকটা জুড়েই থাকবেন ব্যক্তি সুশান্ত আর তাঁর স্মৃতি। Dil Bechara trailer out: Bollywood hails Sushant Singh Rajput and ...

```