Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আসছে 'বাগি ৩', রিলিজ ফার্স্ট পোস্টার, মারকাটারি অ্যাকশনের ইঙ্গিত দিচ্ছেন টাইগার

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অ্যাকশন-থ্রিলার ছবির মূল অভিনেতা হিসেবে বেশ অনেকদিন ধরেই নজর কেড়েছেন টাইগার শ্রফ। জনপ্রিয় হয়েছে তাঁর 'বাগি' সিরিজের দুটো ছবি। এবার আসলে তিন নম্বর সিক্যুয়েল 'বাগি ৩'। রিলিজ হয়ে গিয়েছে ছবির ফার্স্ট পোস্টার। যেখানে দেখ

আসছে 'বাগি ৩', রিলিজ ফার্স্ট পোস্টার, মারকাটারি অ্যাকশনের ইঙ্গিত দিচ্ছেন টাইগার

শেষ আপডেট: 3 February 2020 12:51

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অ্যাকশন-থ্রিলার ছবির মূল অভিনেতা হিসেবে বেশ অনেকদিন ধরেই নজর কেড়েছেন টাইগার শ্রফ। জনপ্রিয় হয়েছে তাঁর 'বাগি' সিরিজের দুটো ছবি। এবার আসলে তিন নম্বর সিক্যুয়েল 'বাগি ৩'। রিলিজ হয়ে গিয়েছে ছবির ফার্স্ট পোস্টার। যেখানে দেখা গিয়েছে, একটি যুদ্ধের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রয়েছে টাইগার শ্রফ ওরফে রনি। ছবির পোস্টারই বলে দিচ্ছে আগের দুই ছবির তুলনায় নয়া সিক্যুয়েলে মারকাটারি অ্যাকশন সিক্যুয়েন্স থাকবে অনেক বেশি। চলতি বছর ৬ মার্চ রিলিজ হবে 'বাগি ৩'। আহমেদ খানের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা। ছবির প্রথম পোস্টার শেয়ার করে টাইগার নিজেই জানিয়েছে, ট্রেলর রিলিজ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, রনির লড়াই এবার জাতির বিরুদ্ধে। টাইগার আরও লিখেছেন যে, রনির লড়াই এবার তাঁর সবচেয়ে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে। জাতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাঁকে। কঠিন লড়াই লড়ার জন্য পর্দায় ফিরছে রনি। https://www.instagram.com/p/B8F9GRtnQjr/ 'বাগি' সিরিজের প্রথম ছবিতে টাইগারের বিপরীতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে। দ্বিতীয় সিক্যুয়েলে ছিলেন টাইগার শ্রফের বিশেষ বান্ধবী দিশা পাটানি। তবে সিরিজের তিন নম্বর ছবিতে টাইগারের বিপরীতে ফের দেখা যাবে শ্রদ্ধা কাপুরকেই। এ ছাড়াও এই ছবিতে একজন ভিলেনের চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, আশুতোষ রানা এবং চাঙ্কি পাণ্ডে। তবে চমক রয়েছে টাইগারের বাবা চরিত্রে। রিয়েল লাইফের পর এবার পর্দাতেও টাইগার ওরফে রনির বাবার চরিত্রে দেখা যাবে জ্যাকিকে। বলিউডে বাবা-ছেলের এটাই প্রথম একসঙ্গে ছবি। কেরিয়ারের শুরু থেকেই টাইগার এবং জ্যাকির একসঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে রটেছে নানা গুজব। তবে এই প্রথম বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বাবা-ছেলেকে। শোনা যাচ্ছে, একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন জ্যাকি। আর ছবির গল্প অনুযায়ী রনির বাবাই তাঁর জীবনের 'রোল মডেল'। বাবা-ছেলের জমাটি অভিনয়ের জোরে 'বাগি ৩' বক্স অফিসে কেমন সাফল্য পায় এখন সেদিকেই নজর রয়েছে দর্শকদের।

```