Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর নামে ধর্ষণের অভিযোগ, এফআইআরে নাম যোগিতা বালিরও

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মুম্বইয়ের ওয়াশিওয়াড়া থানায় মিমোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক মডেল। অভিযোগের তালিকায় রয়েছে মিঠুন-পত্নী যোগিতা বালির নামও। বৃহস্পতিব

মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর নামে ধর্ষণের অভিযোগ, এফআইআরে নাম যোগিতা বালিরও

শেষ আপডেট: 17 October 2020 10:22

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মুম্বইয়ের ওয়াশিওয়াড়া থানায় মিমোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক মডেল। অভিযোগের তালিকায় রয়েছে মিঠুন-পত্নী যোগিতা বালির নামও। বৃহস্পতিবার রাতে এই অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে মিমোর বিরুদ্ধে। ওই মডেলের অভিযোগ, ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। একে অন্যকে চেনেন দীর্ঘদিন। তবে তাঁর অভিযোগ, ৫ বছর আগে একদিন মিমো তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন। তারপর পানীয়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেন এবং জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এছাড়াও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ওই মডেলের সঙ্গে মিমো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তরুণীর আরও পভিযোগ যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মিমো তাঁকে গর্ভপাত করতে বাধ্য করেন। এমনকি মিমোর মা যোগিতা বালিও তাঁকে ফোন করে হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই মডেল। প্রসঙ্গত, দু'বছর আগে ২০১৮ সালের ১০ জুলাই পরিচাল এবং প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদলসাকে বিয়ে করেন মিমো। সেই সময়েও এমন অভিযোগ করেছিলেন এই মডেল। সেই সময় তিনি দাবি করেন যে পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর আদালতের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর দাবি, এবার আদালতের নির্দেশেই ওয়াশিওয়াড়া থানায় মিমো এবং তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, দিল্লির রোহিনী আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মডেল। বিয়ের আগেও এই তরুণীর অভিযোগ নিয়ে বিপাকে পড়েছিলেন মিমো। প্রায় ভেস্তেই যেতে বসেছিল দক্ষিণী অভিনেত্রী মাদলসার বিয়ে। সে সময় জানা গিয়েছিল এই মডেল আবার ভোজপুরী ইন্ডাস্ট্রির অভিনেত্রী। তাঁর আইনজীবীও সে সময় অভিযোগ করে বলেছিলেন যে, মিমোর সঙ্গে নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তাঁর মক্কেলের। মেলানো হয়েছিল কুষ্ঠিও। কিন্তু আচমকাই নাকি বেঁকে বসেন মিঠুন পুত্র। বিয়ে করতে অস্বীকার করেন তিনি। ধর্ষণের পাশাপাশি প্রতারণার মামলাও করা হয় মিমোর বিরুদ্ধে। তাঁর এবং মাদলসার বিয়ের দিন বিলাসবহুল ভেন্যু উটির হোটেল ‘দ্য মোনার্ক’-এ পৌঁছে যায় পুলিশ। হোটেল ছেলে চলে যায় কন্যাপক্ষ। এই ঘটনার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বলিউডে। তাহলে কি ভেঙেই গেল মিঠুন পুত্রের বিয়ে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ১০ জুলাই মাদলসার সঙ্গে বিয়ে করেন মিমো। তার আগে অবশ্য আগাম জামিন নিতে হয়েছিল তাঁকে। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। প্রথমে বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন মিঠুনের স্ত্রী এবং ছেলে। সেই আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। তবে বিচারপতি অজয় গডকড়ি জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টে আবেদন করতে পারেন তাঁরা। এর পর দিল্লির আদালত মা ও ছেলের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে।

```