Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আফ্রিকায় সৃজিত, ঢাকায় মিথিলা, খুনসুটি সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির শেষদিন কলকাতায় রিসেপশন পর্ব চুকিয়েই আফ্রিকা উড়ে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মিশন 'কাকাবাবুর প্রত্যাবর্তন' সফল করতেই পরিচালকের এই অভিযান। জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কাকাবাবুর লুকে সৃজিত-মিথিলার রিসেপশ

আফ্রিকায় সৃজিত, ঢাকায় মিথিলা, খুনসুটি সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 8 March 2020 08:39

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির শেষদিন কলকাতায় রিসেপশন পর্ব চুকিয়েই আফ্রিকা উড়ে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মিশন 'কাকাবাবুর প্রত্যাবর্তন' সফল করতেই পরিচালকের এই অভিযান। জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কাকাবাবুর লুকে সৃজিত-মিথিলার রিসেপশনের নজর এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরেই গোটা টিম নিয়ে আফ্রিকা সফরে বেরিয়ে পড়েছিলেন পরিচালক। যাওয়ার আগে মিথিলা অবশ্য সৃজিতকে বলেছিলেন আফ্রিকা তাঁর বড় পছন্দের জায়গা। যদিও এবার মিঞা-বিবির একসঙ্গে যাওয়া হয়নি। ঢাকাতেই রয়েছেন মিথিলা। কিন্তু তাতে কী। আফ্রিকা পৌঁছেই বেশ রাজকীয় এক সিংহাসনে বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। আফ্রিকা কিংবা মাসাইমারা বলতে ঠিক যেমনটা চোখের সামনে ভেসে ওঠে পরিচালকের সিংহাসনে যেন ছিল হুবহু তারই ছোঁয়া। পিছনে শিংওয়ালা মোষের মাথা, মাঝে বিছিয়ে রাখা বাগছাল, সিংহাসনের চারদিক দিয়ে বেরিয়ে রয়েছে পেল্লাই সব শিং-----এমনই এক সিংহাসনে এক্কেবারে রাজার মত পোজ দিয়ে বসেছেন পরিচালক। হাতে ধরা মোটা লাঠি। https://twitter.com/rafiath_rashid/status/1236541193166573568?s=12 ছবি শেয়ার করে ক্যাপশনে সৃজিত লিখেছেন, 'মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি'। অনুমান ছবির শ্যুটিংয়ের জন্যই এই সিংহাসন বানানো হয়েছে। সৃজিতের এই ছবি রিটুইট করেছেন মিথিলাও। লিখেছেন, "আমি বলেছিলাম আফ্রিকা আমার পছন্দে, তবে ও একটু বেশিই সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটা।" নিজের আফ্রিকা প্রীতির পাশাপাশি মিথিলা এটাও বুঝিয়ে দিয়েছেন যে বউয়ের সব কথা সৃজিত মুখোপাধ্যায় কিন্তু বেশ গুরুত্ব দিয়েই ভাবেন।

```