Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৮১ বছরের জন্মদিনে পুশ-আপ করে সেলিব্রেশন, মিলিন্দ সোমনের 'যুবতী' মায়ের ফিটনেসে মুগ্ধ জেন ওয়াই

দ্য ওয়াল ব্যুরো: কেক কেটে জন্মদিন পালনের রীতিই এখন বহুল প্রচলিত। তেমন ভাবেই জন্মদিন পালন করেছিলেন আশি পেরনো এই 'যুবতী'। খালি সঙ্গে ছিল ১৫টা পুশ আপ দেওয়ার চ্যালেঞ্জ। ৮১ বছরের ঊষা সোমন শাড়ি পরেই একের পর এক পুশ আপ দিয়ে গিয়েছেন। হাঁপানো তো দূরে

৮১ বছরের জন্মদিনে পুশ-আপ করে সেলিব্রেশন, মিলিন্দ সোমনের 'যুবতী' মায়ের ফিটনেসে মুগ্ধ জেন ওয়াই

শেষ আপডেট: 6 July 2020 16:44

দ্য ওয়াল ব্যুরো: কেক কেটে জন্মদিন পালনের রীতিই এখন বহুল প্রচলিত। তেমন ভাবেই জন্মদিন পালন করেছিলেন আশি পেরনো এই 'যুবতী'। খালি সঙ্গে ছিল ১৫টা পুশ আপ দেওয়ার চ্যালেঞ্জ। ৮১ বছরের ঊষা সোমন শাড়ি পরেই একের পর এক পুশ আপ দিয়ে গিয়েছেন। হাঁপানো তো দূরে থাক, এনার্জিতে যেকোনও তরুণ-তরুণীকে হারিয়ে দেবেন তিনি। 'ফিটনেস অ্যাডিক্ট'---ঊষাদেবীকে এই নামেই ডাকেন ছেলে মিলিন্দ সোমন। শুধু মিলিন্দ একাই নন, তাঁর স্ত্রী অঙ্কিতাও দারুণ ভাবে ফিটনেস ফ্রিক। শাশুড়ি-বউমা আর ছেলে মিলে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওয়ার্ক আউটের নানা ভিডিও। যা দেখে জেন ওয়াই অনুপ্রেরণা নিঃসন্দেহে। ৩ জুলাই মিলিন্দ আর অঙ্কিতার সঙ্গে আমন্ড-ভ্যানিলা কেটে জন্মদিন সেলিব্রেট করেছেন ঊষা সোমন। সেই সঙ্গে উপরি ছিল এই পুশ আপ চ্যালেঞ্জ। মায়ের ফিটনেসের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিলিন্দ। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। বলিউডের আরও কয়েকজন ফিটনেসপ্রেমী যেমন শিল্পা শেট্টি, অর্জুন রামপান, সুনীল শেট্টি ঊষা সোমনের ফিটনেস দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছেন। সকলেই একবাক্যে বলছেন, "আপনি অসামান্য, অনন্য"। https://www.instagram.com/p/CCQDp5Snj3V/ এর আগে গত এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বউমা অঙ্কিতা কোনওয়ার আর শাশুড়ি ঊষা সোমনের আরও একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল ছাদের উপর শরীর চর্চা করছেন তাঁরা দু'জন। ঊষাদেবীর সঙ্গে অনেকটা ‘কিতকিত’ খেলার মত করে সারা ছাদে ঘুরে বেড়াচ্ছিলেন অঙ্কিতা। এতটুকু ক্লান্তি বা হাঁপিয়ে যাওয়ার বালাই ছিল না কারও মধ্যে। বরং তিরিশের দোরগোড়ায় থাকা অঙ্কিতাকে ভালই পাল্লা দিচ্ছিলেন আশি ছুঁইছুঁই ঊষা। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে অঙ্কিতা লিখেছিলেন, “আমি যদি ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে তোমার মতই ফিট আর সুস্থ থাকতে চাই।” https://www.instagram.com/p/B-jCXOdH6ll/ মিলিন্দ সোমন নিজে যে সাংঘাতিক ফিটনেস ফ্রিক একথা জানেন সকলেই। বরের মতোই ফিটনেসের ব্যাপারে সতর্ক থাকার ন্যাক আছে অঙ্কিতারও। দু’জনেই যোগ দেন বিভিন্ন ম্যারাথনে। তবে কেবল মিলিন্দ বা অঙ্কিত নন, সোমন পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ঊষাদেবীও ফিটসের ব্যাপারে মারাত্মক সতর্ক। তিনিও যোগ দেন বিভিন্ন ম্যারাথনে। https://twitter.com/i/status/1127524198455209985 এর আগে মার্চ মাসে মা-ছেলে একসঙ্গে ওয়ার্ক আউট করেই সেলিব্রেট করেছিলেন 'মাদার্স ডে'। তবে সে বার দু'জনেই পুশ আপ দিয়েছিলেন সমুদ্রতটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল সমুদ্রের বীচে ছেলের সঙ্গে পুশআপ প্রতিযোগিতায় নেমেছেন ঊষাদেবী। মিলিন্দের সঙ্গে পাল্লা দিয়ে একটা ১৬টা পুশআপ করেন তিনি। বয়সের ভারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঊষা বুঝিয়েছিলেন যতদিন বাঁচবেন সুস্থ এবং ফিট থাকাই তাঁর জীবনের আসল মন্ত্র।

```