Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাশুড়ি-বউমার ফিটনেস চর্চা, ৮১-র ঊষাদেবী দশ গোল দিলেন ২৮-এর অঙ্কিতাকে

দ্য ওয়াল ব্যুরো: শাশুড়ি মায়ের বয়স ৮১। আর বউমা মাত্র ২৮। কিন্তু ফিটনেসে বউমাকে রীতিমতো দশ গোল দিচ্ছেন এই শাশুড়ি। পদে পদে বুঝিয়ে দিচ্ছেন বয়স কেবলই একটা সংখ্যামাত্র। এই শাশুড়ি-বউমা জুটিকে অবশ্য চেনেন অনেকেই। বিশেষ করে মহিলার ছেলে তো সেলেব দুনি

শাশুড়ি-বউমার ফিটনেস চর্চা, ৮১-র ঊষাদেবী দশ গোল দিলেন ২৮-এর অঙ্কিতাকে

শেষ আপডেট: 4 April 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: শাশুড়ি মায়ের বয়স ৮১। আর বউমা মাত্র ২৮। কিন্তু ফিটনেসে বউমাকে রীতিমতো দশ গোল দিচ্ছেন এই শাশুড়ি। পদে পদে বুঝিয়ে দিচ্ছেন বয়স কেবলই একটা সংখ্যামাত্র। এই শাশুড়ি-বউমা জুটিকে অবশ্য চেনেন অনেকেই। বিশেষ করে মহিলার ছেলে তো সেলেব দুনিয়ায় পরিচিত নাম। পরিবারের তিনজনেই সমান তালে ফিটনেস ফ্রিক। সুযোগ পেলে সবাই নিজেদের রেকর্ড ভেঙে দেন নিজেরাই। প্রতিমুহূর্তে একে অন্যের দিকে ছুড়ে দেন চ্যালেঞ্জ। শাশুড়ির নাম ঊষা সোমন। আর বউমা অঙ্কিতা কোনওয়ার। মডেল-অভিনেতা মিলিন্দ সোমনের মা এবং স্ত্রী। সম্প্রতি অঙ্কিতা আর ঊষাদেবীকে একসঙ্গে শরীর চর্চা করতে দেখা গিয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কিতা। যেখানে দেখা গিয়েছে শাশুড়ি মা ঊষাদেবীর সঙ্গে অনেকটা ‘কিতকিত’ খেলার মত করে সারা ছাদে ঘুরে বেড়াচ্ছেন অঙ্কিতা। এতটুকু ক্লান্তি বা হাঁপিয়ে যাওয়ার বালাই নেই কারও মধ্যে। ভিডিও শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, "আমি যদি ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে তোমার মতই ফিট আর সুস্থ থাকতে চাই।" https://www.instagram.com/p/B-i2Bd9lDQd/ আন্দাজ ছাদের নকশায় বক্স বা খোপ কাটা রয়েছে। আর একটা খোপ থেকে আর একটা খোপে লাফিয়ে বেড়াচ্ছেন শাশুড়ি-বউমা জুটি। অঙ্কিতার পায়ে তবু জুতো রয়েছে, কিন্তু ঊষাদেবী রয়েছেন খালি পায়েই। দিব্যি এক পায়ে লাফিয়ে একটা খোপ থেকে কী অনায়াসে আরেকটায় চলে যাচ্ছেন ঊষাদেবী। যদিও অঙ্কিতার ক্ষেত্রে এটা বেশ সহজ ব্যাপার। কিন্তু ৮১-র ঊষাদেবী বুঝিয়ে দিলেন তিনিও কোনও অংশে কম যান না। মিলিন্দ সোমন নিজে যে সাংঘাতিক ফিটনেস ফ্রিক একথা জানেন সকলেই। বরের মতোই ফিটনেসের ব্যাপারে সতর্ক থাকার ন্যাক আছে অঙ্কিতারও। দু’জনেই যোগ দেন বিভিন্ন ম্যারাথনে। তবে কেবল মিলিন্দ বা অঙ্কিত নন, সোমন পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ঊষাদেবীও ফিটসের ব্যাপারে মারাত্মক সতর্ক। তিনিও যোগ দেন বিভিন্ন ম্যারাথনে। https://twitter.com/i/status/1127524198455209985 গত বছর মাকে নিয়ে একটু অন্যভাবেই ‘মাদার্স ডে’ সেলিব্রেট করেছিলেন মিলিন্দ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল রুক্ষ সমুদ্রের বীচে ছেলের সঙ্গে পুশআপ প্রতিযোগিতায় নেমেছেন ঊষাদেবী। মিলিন্দের সঙ্গে পাল্লা দিয়ে একটা ১৬টা পুশআপ করেন তিনি। তখন বয়স ছিল ৮০ বছর। কিন্তু তাতে বয়সের ভারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ঊষা সোমন। বরং সুস্থ এবং ফিট থাকাই তাঁর জীবনের আসল মন্ত্র।

```