Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোম কোয়ারেন্টাইনে মিলিন্দ-অঙ্কিতা, স্ত্রীকে পিঠে বসিয়েই ওয়ার্কআউট মডেল-অভিনেতার

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় সেলফ আইসোলেশনে রয়েছেন বহু তারকা। তাঁদের মধ্যে কেউ গল্পের বই পড়ে সময় কাটাচ্ছেন। কেউবা হাত লাগিয়েছেন বাড়ির নানা কাজে। অনেকে আবার ঘর কিংবা আলমারি গোছাতে ব্যস্ত। এইসব তারকাদের দেখে বোঝাই দায় যে বছরের অন্যান্য সময়

হোম কোয়ারেন্টাইনে মিলিন্দ-অঙ্কিতা, স্ত্রীকে পিঠে বসিয়েই ওয়ার্কআউট মডেল-অভিনেতার

শেষ আপডেট: 26 March 2020 06:41

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় সেলফ আইসোলেশনে রয়েছেন বহু তারকা। তাঁদের মধ্যে কেউ গল্পের বই পড়ে সময় কাটাচ্ছেন। কেউবা হাত লাগিয়েছেন বাড়ির নানা কাজে। অনেকে আবার ঘর কিংবা আলমারি গোছাতে ব্যস্ত। এইসব তারকাদের দেখে বোঝাই দায় যে বছরের অন্যান্য সময় একদম হাই প্রোফাইল সেলিব্রিটি স্ট্যাটাস মেনে চলেন এঁরাই। নিন্দুকেরা অবশ্য বলছেন সবই পাবলিসিটি স্টান্ট। যদিও প্রিয় তারকাদের আমজনতার মত জীবনযাপন করতে দেখে ভক্তরা কিন্তু বেজায় খুশি। তবে সব সেলেবদের তুলনায় একটু অন্যভাবেই হোম আইসোলেশনের দিনগুলো কাটাচ্ছেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন। ৫০ পেরিয়েও যে সুঠাম-সুন্দর একদম তারুণ্যে ভরপুর থাকা যায় একথা প্রমাণ করে দিয়েছেন মিলিন্দ। তিনি যে ফিটনেস ফ্রিক থুড়ি ফিটনেস অ্যাডিক্ট একথা জানেন না এমন লোকের সংখ্যা হাতেগোনা। হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতেই তাই ওয়ার্ক আউটকেই পছন্দের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মিলিন্দ সোমন। সঙ্গে রয়েছেন অবশ্যই তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। https://www.instagram.com/p/B-JznHoHLuT/?igshid=1ehkzwxws51i1 ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মিলিন্দ। যেখানে দেখা গিয়েছে পিঠের উপর স্ত্রী অঙ্কিতাকে বসিয়ে কসরত করছেন মডেল-অভিনেতা। মিলিন্দ জানিয়েছেন, আটদিন হল হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। আর সামনে যে কঠিন লড়াই সেটা জেতার জন্য শারীরিক ভাবে ফিট থাকা ভীষণ জরুরি। তাই বউকে পিঠে বসিয়েই পুশ-আপ করতে দেখা গিয়েছে তাঁকে। মিলিন্দের কথায় "বাড়িতে জিমের সরঞ্জাম মজুত না থাকলে এভাবেও ওয়ার্ক আউট করা যায়। তবে স্ত্রীকে পিঠে নিয়ে যেন দিনের প্রথম একসারসাইজটা কেউ করবেন না।" অঙ্কিতাকে পিঠে নিয়ে কসরত করতে গিয়ে খানিক হাঁপিয়েও গিয়েছেন মিলিন্দ। তবে পাঁচটা পুশ-আপ থেকে ১২টা পুশ-আপে পৌঁছনোর টার্গেট বানিয়েছেন তিনি। আর আগামীদিনে সাফল্য যে আসবেই এ ব্যাপারে একদম কনফিডেন্ট তিনি। মিলিন্দের পাশাপাশি ফিটনেস নিয়ে সতর্ক থাকেন অঙ্কিতাও। বরের মতো এ ব্যাপারে আগ্রহ আছে তাঁরও। তবে এদিনের ভিডিওতে অবশ্য বিশেষ ঘাম ঝরাতে দেখা যায়নি তাঁকে। বরং বরের পিঠে চড়ে হাসিমুখে খোশ মেজাজে একটু আরামই করেছেন অঙ্কিতা।

```